× Banner
সর্বশেষ
কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি – তথ্যমন্ত্রী বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রাথমিক শিক্ষাকে মানসম্মত ও আনন্দময় করতে কাজ করছে সরকার – শিক্ষামন্ত্রী অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য – মির্জা ফখরুল শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী নতুন পৌরসভা ও উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী চীন সফর শেষে ঢাকায় ফিরেছেন ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় দল জনগণের বয়ানেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ: তথ্যমন্ত্রী

মাদারীপুরের রাজৈরে ভিজিডির চাল উদ্ধার

admin
হালনাগাদ: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬

মেহেদী হাসান সোহাগ- মাদারীপুরঃ মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের আড়ু–য়াকান্দি বাজারে শুক্রবার (২-৯-১৬) দিবাগত গভীর রাতে (রাত ১ টা) অভিযান চালিয়ে পুলিশ একটি দোকানের তালা ভেঙ্গে গরীব ও অসহায় মানুষের জন্য বরাদ্ধকৃত ভিজিডির চাল  উদ্ধার করেছে।

পুলিশ ও প্রসাশনের একধিক সূত্র জানায়, কদমবাড়ী ইউনিয়নের আড়–য়াকান্দি বাজারের  একটি দোকানে আত্মসাতের উদ্দেশ্যে ভিজিডির চাল মওজুদ রয়েছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান পুলিশ নিয়ে অভিযান চালায়। পরে উক্ত বাজারের পলাশ মজুমদারের দোকানের তালা ভেঙ্গে  পাচার হওয়া ১১ বস্তা ভিজিডির চাল  উদ্ধার করে রাজৈর থানায় নিয়ে আসে।

ভিজিডির চাল বিতরনের দায়িত্ব প্রাপ্ত কদমবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য  নীহার রঞ্জন ও সচিব রতন কুমার বৈদ্য  জানান, ভিজিডির কার্ডধারীরা উক্ত পলাশ মজুমদারের কাছে চাল  বিক্রি করে থাকতে পারে। তবে  কে বা কারা আমাদের সুনাম নষ্ট করার জন্য প্রশাসন কে ভুল তথ্য দেয়।

এ বিষয়ে  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহামুদা আক্তার জানান, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধ ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..