× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

ঠাকুরগাঁওয়ে ছিনতাই মামলার মূল হোতা ও ফেন্সিডিল ব্যবসায়ী মাজেদ আটক

admin
হালনাগাদ: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরের তিন নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ আলীকে ছুরিকাঘাত করে দুই লক্ষ টাকা ছিনতাইয়ের মামলার মূল হোতা ও বিশিষ্ট ফেন্সিডিল ব্যবসায়ী মাজেদুর রহমান মাজেদকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে তাকে আটক করা হয়।

আটককৃত মাজেদুর রহমান মাজেদ (৩৫) শহরের বসিরপাড়া এলাকার হামিদুর রহমানের ছেলে এবং সে ঠাকুরগাঁও পৌরসভার পিয়ন পদে চাকুরি করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট সন্ধ্যায় অটোরিক্সা ব্যবসায়ী ও শহরের তিন নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী ব্যবসার দুই লক্ষ টাকা নিয়ে রোড ইসলামনগর থেকে মোটর সাইকেলে করে শহরের দিকে আসছিলেন। এসময় তিনি গোবিন্দনগর এলাকার পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে পৌঁছলে মাজেদুর রহমান মাজেদ সহ কয়েকজন সন্ত্রাসী তাঁর পথরোধ করে এবং ছুরিকাঘাত করে দুই লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

ছিনতাইয়ের ঘটনার বৃহস্পতিবার রাতে মোহাম্মদ আলী বাদী হয়ে মাজেদুর রহমান মাজেদ (৩৫) সহ ৪ জনকে আসামী করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করে। বাকী আসামীগুলো হলো- মামুনুর রশিদ মামুন (৪২), এন্তাজুল ইসলাম এন্দা (৩২) ও নিয়ন ইসলাম (২১)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমজাদ হোসেন বলেন, মামলা দায়েরের পর শুক্রবার ভোরে অভিযান চালিয়ে শহরের বসিরপাড়া এলাকার নিজ বাসা থেকে মামলার মূল হোতা মাজেদুর রহমান মাজেদকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত মাজেদুর রহমানের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে এবং বালিয়াডাঙ্গী থানায় ফেন্সিডিলি ব্যবসায় মামলা রয়েছে। এছাড়া মাজেদুর রহমান বিরুদ্ধে জমি দখল, মাদক ব্যবসা, ছিনতাই, সাধারণ মানুষকে হয়রানী সহ অনেক অভিযোগ রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..