× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

admin
হালনাগাদ: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে এক বাংলাদেশি নিহত হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে। আহত হয়েছেন আরো দুজন। আজ শুক্রবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশির নাম মহিবুর রহমান (৩৮)। তিনি উপজেলার গোড়ল ইউনিয়নের সীমান্তবর্তী মালগাড়া গ্রামের নজু প্রামাণিকের ছেলে। পেশায় তিনি গরু ব্যবসায়ী। আহত দুজনের পরিচয় পাওয়া যায়নি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোররাতে সীমান্তের ৯১৫ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের ৮ নম্বর সাব-পিলারের কাছ থেকে গরু আনার সময় কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি ছোড়ে ভারতের সাতভাণ্ডারিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা। ঘটনার সময় বাংলাদেশিরা সীমান্তের নো ম্যানস ল্যান্ড অংশে ছিলেন।

বিএসএফের গুলিতে মহিবুর রহমান নিহত হন। আহত হন আরো দুই বাংলাদেশি। পরে হতাহত ব্যক্তিদের ঘটনাস্থল থেকে উদ্ধার করেন তাঁদের সঙ্গীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বজলুর রহমান হায়াতী বলেন, বাংলাদেশি হত্যার প্রতিবাদসহ পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..