জব ডেস্কঃ বাংলাদেশ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীনে একমাত্র সরকারী মেরিন একাডেমী আন্তর্জাতিক মান সম্পন্ন এবং ৫৪ বছরের বর্ণিল খ্যাতিসম্পন্ন মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠান, যা দিচ্ছে প্রথমবারের মতো দ্বিমুখী ক্যারিয়ার গড়ার অনন্য সুযোগ।
আবেদনের যোগ্যতা ও বয়সঃ ৩১শে ডিসেম্বর ২০১৬ইং তারিখে সর্বোচ্চ ২১ বৎসর(পুরুষ/মহিলা)। মাধ্যমিক/সমমান(বিজ্ঞান); উভয় পরীক্ষার নূন্যতম যোগ্যতা জিপিএ ৩.৫০। উচ্চ মাধ্যমিক পরিক্ষায় পদার্থ ও গণিত বিষয়ে পৃথক ভাবে জিপিএ ৩.৫০ এবং ইংরেজিতে নূন্যতম জিপিএ ৩.০০ অথবা IELTS গড় স্কোর ৫.৫ থাকতে হবে। ইংরেজী মাধ্যমের পরীক্ষার্থীদের জন্য “ও” লেভেলে ৬টি বিষয়ের মধ্যে নূন্যতম ৩টিতে A গ্রেড এবং ২টিতে B গ্রেড থাকতে হবে এবং “এ” লেভেলের জন্য নূন্যতম ২টি বিষয়ে B গ্রেড পেয়ে উত্তীর্ণ (উভয় পরীক্ষায় পদার্থ বিজ্ঞান এবং গণিতসহ) হতে হবে।
শারীরিক মানঃ উচ্চতা পুরুষ ৫ফুট৪ইঞ্চি; মহিলা ৫ফুট২ইঞ্চি। ওজনঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার BMI চার্ট মোতাবেক হতে হবে। (BMI নূন্যতম ১৭ এবং সর্বোচ্চ ২৭; যেমন ৫ফুট ৪ইঞ্চিঃ ৪৫-৭১কেজি; ৫ফুট ৬ইঞ্চিঃ ৪৮-৭৬কেজি) দৃষ্টি শক্তিঃ নটিক্যাল ক্যাডেটের জন্য ৬/৬; ইঞ্জিনিয়ারিং ক্যাডেটের জন্য ৬/১২ (চশমা সহ অবশ্যই ৬/৬ হতে হবে)।
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত হতে হবে।
নাগরিকত্বঃ বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিক।
প্রশিক্ষনঃ চূড়ান্তভাবে মনোনীত ক্যাডেটগণ বাংলাদেশ মেরিন একাডেমীতে ২ বৎসর প্রশিক্ষণ সমাপনান্তে একাডেমীর প্রদত্ত প্রি-সী নটিক্যাল সায়েন্স অথবা প্রি-সী মেরিন ইঞ্জিনিয়ারিং সনদ সহ ৩য় বৎসরে নিজ ব্যবস্থাপনায় সমুদ্রগামী জাহাজে এক বৎসরের প্রশিক্ষন অথবা মেরিন একাডেমী ও বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ১ বছরের বিকল্প শোর ভিত্তিক প্রশিক্ষণ গ্রহন করবে। অতঃপর ৪র্থ বছরে পুনরায় মেরিন একাডেমীতে অধ্যয়ন শেষে ৪বছর মেয়াদী ব্যচেলর অব মেরিটাইম সায়েন্স(নটিক্যাল/ইঞ্জিনিয়ারিং) অনার্স সার্টিফিকেট লাভ করবে। এসময়ে নৌ-পরিবহন অধিদপ্তরের পরীক্ষার মাধ্যমে CLASS III Desk Officer অথবা CLASS III Marine Engineer সমুদ্রগামী সনদ অর্জন করবে।
মনোনয়ন পদ্ধতিঃ
লিখিত পরীক্ষাঃ নৈব্যক্তিক (MCQ) (পদার্থ বিজ্ঞান, গণিত, ইংরেজী ও সাধারণ জ্ঞান) সর্বমোট ২০০টি প্রশ্ন; সময়ঃ ২ঘন্টা। পাস নম্বর ৫০%। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা প্রাথমিক শারীরিক যোগ্যতা পরীক্ষায় অংশ গ্রহণ করবে।
শারীরিক যোগ্যতা পরীক্ষাঃ দৌড়ঃ ৪০০মিটার, পুশ আপঃ ১০টি, রোপ আরোহনঃ নূন্যতম ৩মিটার, সাঁতারঃ নূন্যতম ৬০মিটার একসাথে অতিক্রমে সক্ষম।
মৌখিক পরীক্ষাঃ প্রাথমিক শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহন করবে।
চূড়ান্ত মেধা তালিকাঃ চূড়ান্ত মেধা তালিকা (লিখিত+মৌখিক+এস,এস,সি+এইচএসসি) (৬৪%+১৬%+১০%+১০%)। চূড়ান্ত মেধা তালিকায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার জন্য আহবান করা হবে। চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ভর্তির যোগ্যতা লাভ করবে।
অনলাইন আবেদন পদ্ধতিঃ বাংলাদেশে অবস্থিত সোনালী ব্যাংকের যেকোন শাখায় একাডেমীর পরীক্ষার জন্য নির্ধারিত স্লিপে ১০০০/= টাকা এবং ব্যাংকে চার্জ ১০০/= টাকা সহ, সর্বমোট ১১০০/=(এগারশত টাকা মাত্র) জমা দিতে হবে। জমা স্লিপে নিজের নাম ও নিজ/পিতার মোবাইল নাম্বার লিখতে হবে।
মনে রাখতে হবে প্রদত্ত মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে ট্র্যাকিং নাম্বার পাঠানো হবে (৪৮ঘন্টার মধ্যে)। ট্রাকিং নম্বর দিয়ে সোনালী ব্যাংক বা ওয়েবসাইট থেকে www.sonalibank.com.bd/ma লিঙ্কে ক্লিক করে ফর্ম পূরণ ও ছবি আপলোড করতে হবে(maximum 30kb picture).
অতঃপর ফর্ম পূরণ শেষ হলে প্রবেশ পত্র দেখা যাবে যা তাৎক্ষণিক প্রিন্ট করে নিতে হবে।
বিশেষ নির্দেশনাঃ
আবেদনের সময়ঃ ১৯ই আগস্ট থেকে ২৯শে সেপ্টেম্বর ২০১৬ইং তারিখ পর্যন্ত।
লিখিত পরীক্ষার তারিখ ও সময়ঃ ৭ই অক্টোবর ২০১৬, দুপুর ২.৩০ঘটিকায়(পূর্ব ঘোষিত সকাল ৯.৩০ঘটিকার পরিবর্তে)।
লিখিত পরীক্ষার কেন্দ্রঃ ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং রাজশাহীতে একযোগে অনুষ্ঠিত হবে।
প্রয়োনীয় ডকুমেন্টেসঃ লিখিত, শারীরিক যোগ্যতা ও মৌখিক পরীক্ষার সময় ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র, উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।
প্রয়োজনে ভিজিট করুনঃ www.macademy.gov.bd