মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুরের এক মাদকসেবির এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। জানা যায় গাঁজা সেবন করার অপরাধে আলামিন হোসেন (২৩) নামের ওই মাদকসেবিকে ভ্রাম্যমান আদালত কারাদন্ড প্রদান করেন। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান এ দন্ডাদেশ দেন। এর আগে মেহেরপুর সদর থানার এস আই মেহেদী হাসান গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে গাঁজা সেবন করার সময় হাতেনাতে তাকে আটক করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে হাজির করলে আদালত এক বছরের কারাদন্ড প্রদান করেন। আলামিন হোসেনের বাড়ি সদর উপজেলার গোপালপুর গ্রামে।
এদিকে অপর এক আদালতে গাঁজা খাওয়ার অপরাধে শাহিরুল নামের এক ব্যাক্তির কাছে থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করঅ হয়েছে| মঙ্গলবার দুপুরের দিকে জালাল উদ্দিন গাঁজা খাওয়ার সময রাজাপুর গ্রামের আজমত আলীর ছেলে শাহিরুলকে আটক করে| পরে সহকারী কমিশনার মোঃ আরিফ হোসেন ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে এ রায় দেন |