× Banner
সর্বশেষ
যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে নতুন সরকারের মন্ত্রীদের শপথ বেনাপোল বিজিবি অভিযানে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার বঙ্গ বিজয় নাকি রাজনৈতিক পুনর্বিন্যাস: অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ বিতর্কের নতুন পাঠ স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

সাংবাদিক আব্দুল মাজেদের প্রাণ বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তালা প্রেসক্লাব নেতৃবৃন্দ

admin
হালনাগাদ: সোমবার, ২৯ আগস্ট, ২০১৬

খান নাজমূল হুসাইন তালা প্রতিনিধি: তালার কৃতি সন্তান ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মুক্ততথ্য পত্রিকার সম্পাদক আব্দুল মাজেদের চিকিৎসা সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তালা প্রেসক্লাব নেতৃবৃন্দ। গতকাল সোমবার বিকেলে তালা প্রেসক্লাবে কৃতি সাংবাদিক আব্দুল মাজেদের চিকিৎসা সহায়তায় করনীয় বিষয়ে এক সভায় সাংবাদিক নেতৃবৃন্দ এ আহবান জানান।

খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চলের সাবেক তালা উপজেলা প্রতিনিধি বর্তমানে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক  মুক্ততথ্য পত্রিকার সম্পাদক আব্দুল মাজেদ দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অর্থনৈতিক দৈন্যতার কারনে অসহায় পরিবারটি তার সুচিকিৎসা করাতে পারছেন না।  মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক হস্তক্ষেপই বাঁচাতে পারে কীর্তিমান এই সাংবাদিকের প্রাণ। তালা প্রেসক্লাবের সভাপতি  এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক জলিল আহমেদ, সি:সহসভাপতি আব্দুল আলিম, এসএম জাহাঙ্গীর হাসান, এসএম লিয়াকত হোসেন, এসএম  আকরামূল ইসলাম, সৈয়দগ জুনায়েদ আকবর, খান নাজমূল হুসাইন, বাবলু রহমান প্রম্খু।


এ ক্যটাগরির আরো খবর..