× Banner
সর্বশেষ
সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান

২১ হাজার টিকিট বিক্রি প্রতিদিন

admin
হালনাগাদ: সোমবার, ২৯ আগস্ট, ২০১৬

স্টাফ রিপোর্টার: প্রতিদিন প্রায় ২১ হাজার অগ্রিম টিকিট দেওয়া হবে ঈদুল আজহা উপলক্ষে কমলাপুর স্টেশন থেকে। প্রতিদিন সকাল ৮টা থেকে টিকিট দেওয়া হবে।

সোমবার থেকে এ  টিকিট দেওয়া শুরু হয়েছে বলে দায়িত্বশীল কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, ‘অন্যবারের তুলনায় এবার টিকিট বেশি বিক্রি করা হচ্ছে। গত বছর প্রতিদিন প্রায় ১৮ হাজার টিকিট বিক্রি হয়েছে।’

তিনি জানান, ২২টি কাউন্টারে প্রতিদিন আন্তঃনগর বা বিভিন্ন লোকাল ট্রেনের টিকিট বিক্রি করা হবে। সকাল থেকে টিকিট শেষ না হওয়া পর্যন্ত বিক্রি করা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, শতকরা ৬৫ ভাগ টিকিট রাখা হয়েছে সাধারণ জনগণের জন্য। ২৫ ভাগ মোবাইল বা অন-লাইনে, ৫ ভাগ ভিআইপি এবং ৫ ভাগ রাখা হয়েছে রেলের কর্মকর্তা-কর্মচারীদের জন্য। সোমবার থেকে আগামী পাঁচ দিন রেলের অগ্রিম টিকিট বিক্রি করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..