× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

আগৈলঝাড়ায় বৃদ্ধার লাশ উদ্ধার ও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক কিশোর

admin
হালনাগাদ: শনিবার, ২৭ আগস্ট, ২০১৬

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় ডোবা থেকে উদ্ধার করা হয়েছে এক বৃদ্ধার লাশ একই দিন এক কিশোর গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মেডিকেল কলেজে প্রেরন করেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে শুক্রবার সকালে উপজেলার পশ্চিম বাগধা গ্রামে সুশিলা বৈরাগী (৭০) নামের এক বৃদ্ধা নারীর লাশ ডোবায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সুশিলা দক্ষিণ চান্দ গ্রামের মৃত বিষ্ণনাথ বৈরাগীর স্ত্রী সে দির্ঘদিন যাবৎ দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। সুশিলা পশ্চিম বাগধা তার জামাই মিঠুন সমদ্দারের বাড়ী থাকত। অপর দিকে একই দিন দিবাগত রাতে উপজেলার রত্নাপুর ইউনিয়নের ঐচারমাঠ গ্রামে ভুলু ওরফে নিতাই হালদার (১৫) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ভুলু মোল্লাপাড়া গ্রামের মৃত নির্মল হালদারের ছেলে। পিতার মৃত্যুর পর মা-সহ ঐচারমাঠ তার মামা রেনুপদ হালদারের বাড়ীতে থাকত। পুলিশ জানায় উভয় মৃতের ঘটনা রহস্য জনক। প্রকৃত ঘটনা বের করতে তদন্ত চলছে। উভয় ঘটনায় পৃথক ভাবে আগৈলঝাড়া অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..