× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

শাহরুখের জুতা বানাতে গিয়ে জেলে জাহাঙ্গীর

admin
হালনাগাদ: শনিবার, ২৭ আগস্ট, ২০১৬

বিনোদন ডেস্ক: জাহাঙ্গীর খান নামের এক পাকিস্তানি জুতার কারিগরকে জেলে জেতে হলো বলিউড অভিনেতা শাহরুখ খানের জন্য স্যান্ডেল বানাতে গিয়ে।

সম্প্রতি এ কারিগর ঘোষণা দিয়েছিলেন, শাহরুখ খানের জন্য হরিণের চামড়া দিয়ে জুতা তৈরি করবেন তিনি। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, শাহরুখ খানের একজন কাজিন পাকিস্তানের পেশোয়ারে থাকেন। গত শুক্রবার তিনি ওই জুতার কারিগরের কাছে যান এবং এ বলিউড অভিনেতার জন্য একটি পেশোয়ারি স্যান্ডেল বানিয়ে দিতে বলেন।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, জাহাঙ্গীর খান সম্ভবত শাহরুখের একজন অনেক বড় ভক্ত। তিনি যখন বলিউড কিং খানের স্যান্ডেল বানানোর প্রস্তাব পান তখন খুবই উচ্ছ্বসিত হন। স্যান্ডেলটি তিনি বিশেষভাবে তৈরি করে উপহার দিতে চেয়েছিলেন। এজন্যই নিজের ইচ্ছাতেই হরিণের চামড়া দিয়ে পেশোয়ারি স্যান্ডেল তৈরির সিদ্ধান্ত নেন।

এদিকে এ খবর ছড়িয়ে পড়ার পর বনবিভাগের পক্ষ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় এবং অভিযোগ দায়ের করা হয়। পরবর্তীতে পুলিশ গিয়ে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে জেল হাজতে বন্দি পাঠায়।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি নিয়ে এখন তদন্ত করা হবে। যদি জাহাঙ্গীর খানের হরিণের চামড়া দিয়ে স্যান্ডেল বানানোর বিষয়টি সত্যি হয় তাহলে তাকে জরিমানা করা হবে এবং বন্য আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..