× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

রামপাল: প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আগামীকাল

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে সংবাদ সম্মেলন করবেন ।

আগামীকাল শনিবার বিকেল ৪টায় গণভবনে  এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম এ তথ্য জানিয়েছেন।

সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পক্ষে-বিপক্ষে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিদ্যুৎকেন্দ্রটি সুন্দরবনের পরিবেশ হুমকিতে ঠেলে দেবে বলে আশঙ্কা পরিবেশবাদীদের। প্রকল্পটি বাতিলের দাবিতে তারা আন্দোলন চালিয়ে আসছেন।

এ ছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রামপাল প্রকল্পকে ‘দেশবিরোধী’ আখ্যা দিয়ে সুন্দরবনের কাছ থেকে অন্য এলাকায় সরিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। দলটির পক্ষ থেকে ঘোষণা এসেছে, সরকারের অবস্থান বুঝে পরবর্তী কর্মসূচি দেবে তারা।

প্রসঙ্গত, ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের চুক্তি হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..