× Banner
সর্বশেষ
কলেজ শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ মৌলভীবাজারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করলো নীলাঙ্ক দেব দেশের বাজারে সোনার ভরিতে কমলো ৩ হাজার টাকা ঢাকাসহ ২১ জেলায় ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা

রিভিউ করবেন সালাউদ্দিন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ১৪ অক্টোবরের মধ্যে রিভিউ পিটিশন দাখিল করবেন।

সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ শেষে তার আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান আলফেসানী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। বিকেল সোয়া ৩টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-১ এ সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে হুজ্জাতুল ইসলাম খান আলফেসানী স্বাক্ষাৎ করেন। এ সময় তাদের মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে দেওয়া রায়ের বিষয়ে আলোচনা হয়। কারা কর্তৃপক্ষ জানায়, বিকেল সোয়া ৩টার দিকে সাকা চৌধুরীর আইনজীবী কারাগারের ভেতরে প্রবেশ করেন।এ সময় আইনজীবীর সঙ্গে সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রায় আধা ঘণ্টা কথা হয়।

কারাগার থেকে বের হয়ে সাক্ষাতের বিষয়ে আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান আলফেসানী বলেন, ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে রিভিউ করতে সম্মতি দিয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। তিনি রায়ের অসঙ্গতিগুলো তুলে ধরে রিভিউ করতে আমাদের কাছে কিছু পয়েন্ট তুলে ধরেছেন। আগামী ১৪ অক্টোবরের আগেই আমরা রিভিউ পিটিশন দাখিল করব। এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীকে কারাগারে তার মৃত্যু পরোয়ানা সংক্রান্ত কাগজপত্র পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ।

সর্বোচ্চ আদালত এ যুদ্ধাপরাধীর মামলার আপিলের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারক তার মৃত্যু পরোয়ানায় সই করেন। ২০১৩ সালের ১ অক্টোবর বিচারপতি এ টি এম ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাকা চৌধুরীর ফাঁসির রায় দেন। ২০১৫ সালের ২৯ জুলাই সাকা চৌধুরীর আপিলের রায় ঘোষণা করা হয়। দুই রায়েই ট্রাইব্যুনালের দেওয়া সর্বোচ্চ সাজার দন্ড বহাল রাখা হয়।


এ ক্যটাগরির আরো খবর..