× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

৫২৩৩ বছর পূর্বে জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ সনাতন ধর্মের অনন্য এক অবতার ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে  তাৎপর্য ও মাহাত্ম্য বিষয়ে আলোচনা সভা ও ভক্তিগীতি অনুষ্ঠান।

আজ বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার গেণ্ডারিয়া থানাধীন ঢালকানগরে অবস্থিত শ্রী শ্রী যমুনা মাঈ আশ্রমে আলোচনা সভা ও ভক্তিগীতি অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

প্রধান আলোচকের বক্তব্যে বাংলাদেশ জাতীয় সমাজ সংস্কার সমিতির সভাপতি অধ্যাপক শ্রী হীরেন্দ্র নাথ বিশ্বাস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব রহস্য ও  লীলা সম্পর্কে মনোমুগ্ধকর আলোচনা করেন।

তিনি শ্রীকৃষ্ণের আবির্ভার সম্পর্কে বলেন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমি তিথিতে রোহিনী নক্ষত্রে মথুরা নগরে খ্রীষ্টপূর্ব ৩২১৭ সনে শ্রীকৃষ্ণের আবির্ভাব। অর্থাৎ আজ থেকে ৫২৩৩ বছর পূর্বে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। প্রধান আলোচকের তথ্যবহুল বক্তব্য উপস্থিত শ্রোতাদের মনের খোরাক জুগিয়েছে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীশ্রী যমুনা মাঈ আশ্রমের সাধারণ সম্পাদক এডভোকেট শ্রী নির্মল চন্দ্র রায় চৌধুরী, সহ-সভাপতি ডাঃ আর কে বিশ্বাস, ব্রহ্ম সংসদের সভাপতি শ্রী নৃপেন্দ্র চন্দ্র সরকার, ব্রহ্ম সংসদের বিধায়ক শ্রী তপন চৌধুরী, জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক শ্রী তপন রায় প্রমুখ।

সভাপতিত্ব করেন শ্রী শ্রী যমুনা মাঈ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট শ্রী সুনিল বিশ্বাস। এবং সঞ্চালনায় ছিলেন জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব শ্রীবাস বনিক।

 


এ ক্যটাগরির আরো খবর..