× Banner
সর্বশেষ
ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নে কাজ করছে সরকার -খোকন তালুকদার এমপি দেশের ৬৪টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পতিত সরকারের সময়ে নারী ও সংখ্যালঘুদের উপর জুলুম অত্যাচার বর্ণনাহীন -রাশেদ আল মাহমুদ তিতুমীর- চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা প্রদান করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার 

সামাজিক যোগাযোগ সুবিধা ইউটিউবে!

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

বিজ্ঞানপ্রযুক্তি ডেস্ক: বিশ্বব্যাপী ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামের ব্যবহারকারীর সংখ্যা ব্যাপক।

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের এই রমরমা যুগে এবার বিশ্বের শীর্ষ ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে সোশ্যাল নেটওয়ার্কিং সুবিধা পাওয়া যাবে।

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে মানুষ যেহেতু এখন সবচেয়ে বেশি সক্রিয় থাকে, তাই ইউটিউবেও এ সুবিধা ব্যবহারকারীদের জন্য যে দারুন কিছু হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

ইউটিউবে সোশ্যাল নেটওয়ার্কিং সুবিধার আওতায় ব্যবহারকারীরা তাদের নিজস্ব চ্যানেল পেজে টেক্সট, ভিডিও, ফটো, লিংক ও পোল প্রকাশ করতে পারবেন। এবং প্রকাশ করা পোস্ট অন্য সেবাগুলোতে শেয়ার করা যাবে। যেমন ব্যবহারকারী যদি ইউটিউবে একটি মজার ছবি প্রকাশ করে তাহলে এটি একইসঙ্গে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও প্রকাশ করার অপশন থাকবে।

এ বছরের শেষের দিকে ভিডিও শেয়ারিং সাইটের পাশাপাশি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হিসেবেও ইউটিউবের এই যাত্রা শুরু হতে পারে। ডেস্কটপ এবং মোবাইল উভয় সংস্করণে এই সুবিধা উপভোগ করা যাবে। এ লক্ষ্যে ‘ব্যাকস্টেজ’ নামে অভ্যন্তরীণভাবে পরিচিত একটি প্রকল্পের নিয়ে ইউটিউব কর্তৃপক্ষ কাজ করছে বলে ভেঞ্চার বিট প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..