× Banner
সর্বশেষ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

ভূমিকম্পে ইতালিতে মৃতের সংখ্যা বেড়েছে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্পে ইতালিতে  মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৭ জনে। এতে আহত হয়েছে ৩৬৮ জন।

দেশটির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি এ তথ্য নিশ্চিত করেছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ইতালির স্থানীয় সময় বুধবার (মঙ্গলবার দিবাগত রাত) রাত ৩টা ৩৬ মিনিটে দেশটির মধ্যাঞ্চলে এ ভূমিকম্প হয়, যাতে কেঁপে ওঠে পুরো দেশ। অসংখ্য ঘরবাড়ি ধসে গেছে। ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা গেছে বেশির ভাগ লোক।

ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ২। ইতালির রাজধানী রোম থেকে উত্তর-পূর্বে ১০০ কিলোমিটার দূরে ভূকম্পনের কেন্দ্র চিহ্নিত হয়। এ স্থানটি পেরুজিয়া শহর থেকে উত্তরে।

ইতালির আমাত্রিস ও অ্যাকুমোলি শুধু এ দুই শহরে ভূমিকম্পের কারণে মারা গেছে ৮৬ জন। আমাত্রিসের মেয়র জানিয়েছেন, তার শহরের তিন ভাগের দুই ভাগ ধ্বংস হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত অন্যান্য এলাকায় মারা গেছে ১৬১ জন। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে চাপা পড়ে আছে। কিছু কিছু দুর্গম এলাকায় উদ্ধার অভিযান শুরু করতে সময় লেগেছে।

এদিকে ভূমিকম্পের ১৭ ঘণ্টা পর পেসকারা শহরে ধ্বংসস্তূপ থেকে আট বছরের এক বালিকাকে জীবিত উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।

ক্ষতিগ্রস্ত কয়েক এলাকা পরিদর্শন শেষে মাত্তেও রেনজি বলেছেন, ‘কোনো পরিবার, কোনো শহর, কোনো মহল্লা বাদ পড়বে না।’ অর্থাৎ সর্বত্র উদ্ধারাভিযান চালানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..