× Banner
সর্বশেষ
হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ায় ইরানে হামলা দুই সপ্তাহ স্থগিত আজ ৮ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি থেকে পানি সম্পদমন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আগামী প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই -পার্বত্যমন্ত্রী নববর্ষ ১৪৩৩ সবার জন্য হোক মঙ্গলময় ভারতে এক বছর জেল খেটে দেশে ফিরেছে বাংলাদেশী যুবতী সুন্দরবনে বনদস্যুর গুলিতে এক কাঁকড়া শিকারি আহত হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে -ধর্মমন্ত্রী সুফল পেতে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির সাথে নৈতিকতা -স্বাস্থ্যমন্ত্রী

ড. ইউনূস গ্রামীণ ব্যাংক নিয়ে হিলারির সঙ্গে তিনবার দেখা করেছেন

admin
হালনাগাদ: বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: গ্রামীণ ব্যাংকের পদচ্যুত ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে তিনবার দেখা করেছিলেন। এছাড়া তিনি হিলারির কাছে বেশ কয়েকবার টেলিফোনও করেছেন। প্রতিবারই তিনি গ্রামীণ ব্যাংকের ব্যাপারে সরকারের হস্তক্ষেপের বিরুদ্ধে হিলারির সহযোগিতা চেয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ক্লিনটন ফাউন্ডেশনের অনুদান দাতাদের সঙ্গে হিলারির সাক্ষাতের বিষয়ে বুধবার একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। এই প্রতিবেদনে ইউনূসের অনুদান প্রদান ও হিলারির কাছ থেকে তার সহযোগিতার বিষয়টি উঠে এসেছে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, দায়িত্ব পালনকালে ব্যক্তিগত কারণে হিলারি ক্লিনটনের সঙ্গে দেখা করা বা ফোনে আলাপ করেছেন ১৫৪ জন ব্যক্তি। এদের মধ্যে ৮৫ জনই ক্লিনটন ফাউন্ডেশনে অনুদান দিয়েছেন। তাদের মোট অনুদানের পরিমাণ ১৫৬ মিলিয়ন মার্কিন ডলার। এদের মধ্যে ৪০ জন কমপক্ষে ১ লাখ ডলার অনুদান দিয়েছেন। আর বিশজন দিয়েছেন ১ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ। ক্লিনটন ফাউন্ডেশনে ড. ইউনূসের অনুদানের পরিমাণ ১ লাখ থেকে আড়াই লাখ ডলার। এই ১৫৬ জনের তালিকায় মার্কিন ফেডারেল কর্মকর্তা বা বিদেশি সরকারের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়নি।

এপির প্রতিবেদনে বলা হয়, গ্রামীণ ব্যাংকের দায়িত্ব থেকে পদত্যাগে বাংলাদেশ সরকার যখন ড. ইউনূসকে চাপ দিচ্ছিলেন, সেই সময় পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে তিনবার দেখা করেছেন তিনি এবং টেলিফোনে বেশ কয়েকবার কথা বলেছেন। এ সময় হিলারির সহযোগিতা চেয়েছিলেন মুহাম্মদ ইউনূস। এর প্রতিক্রিয়ায় ড. ইউনূসকে সাহায্য করার কোন পন্থা খুঁজে বের করতে সহকারীদের নির্দেশ দিয়েছিলেন হিলারি ক্লিনটন।

ড. ইউনূস ‘গ্রামীণ আমেরিকা’ নামে যুক্তরাষ্ট্রে একটি অলাভজনক সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ সরকারের সঙ্গে টানাপোড়েন চলাকালে ওই প্রতিষ্ঠান থেকে ক্লিনটন ফাউন্ডেশনে ১ লাখ থেকে আড়াই লাখ ডলার অনুদান দিয়েছেন তিনি। তবে ব্যাংকের মুখপাত্র বেকি অ্যাশ বলছেন, ওই ফাউন্ডেশনের ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ সম্মেলনে অংশগ্রহণের ফি হিসাবে ওই অর্থ দেয়া হয়েছে।

গ্রামীণ রিসার্চ নামের আরেকটি প্রতিষ্ঠানেরও চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন ড. ইউনূস। সেই প্রতিষ্ঠান থেকেও ২৫ হাজার থেকে ৫০ হাজার ডলার অনুদান দেয়া হয়েছে ক্লিনটন ফাউন্ডেশনে।


এ ক্যটাগরির আরো খবর..