× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর হাত ধরে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ২ লাখ গাছ রোপণ ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল সাময়িক বন্ধ  জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই, নতুন সংকট তৈরি করছে বিএনপি: জামায়াত আমির যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার বৈঠক তথ্যমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নাজাফে খামেনির শোক র‍্যালি, লাখো মানুষের ভিড় কালভার্ট ভেঙে সড়কের ৫০ ফুট বিচ্ছিন্ন, দুর্ভোগে শত শত পরিবার

স্বাস্থ্যের কথা বলবে মুখ

admin
হালনাগাদ: বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: মানুষের মুখও কিন্তু বলে দেয় স্বাস্থ্যের অবস্থা কেমন আছে সেই কথা। অনেক রোগ বা সমস্যার লক্ষণ কিন্তু মুখেই বোঝা যায়।

স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলদি ফুড টিম প্রকাশ করেছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন।

ত্বক চোখ হলুদ

এটি জন্ডিসের লক্ষণ।এটি লিভারের সমস্যারও লক্ষণ। হলুদ ত্বক পিত্তথলি ও প্যানক্রিয়াসের সমস্যা নির্দেশ করে।

প্রজাপতির মতো র‍্যাশ

নাকের দুই পাশ ঘেষে গালে র‍্যাশ হলে চিকিৎসকের পরামর্শ নিন।এই র‍্যাশ অনেকটা প্রজাপতি আকৃতির হয়। এটি কখনো কখনো হৃদরোগ ও কিডনির সমস্যার লক্ষণ হয়।

মুখে লোম

মুখের মধ্যে লোম, বিশেষ করে চিবুকের দিকে লোম হলে এটি পলিসিসটিক ওভারি সিনড্রমের লক্ষণ। হরমোনের ভারসাম্যহীনতার কারণে এমন হয়। শরীরে পুরুষ হরমোনের পরিমাণ বেশি হয়। সাধারণত মেনোপজের পর এই সমস্যা দেখা দেয়।

মলিন ত্বক

স্বাস্থ্যকর ত্বক যদি হঠাৎ মলিন হয়ে পড়ে তাহলে শরীরে আয়রনের ঘাটতি হচ্ছে কি না চেক করুন।

শুষ্ক ত্বক ফাঁটা ঠোঁট

সাধারণত শীতে শুষ্ক ত্বক ও ঠোঁট ফাটার সমস্যা হয়। তবে যদি সবসময় এমন হয় এটি কিন্তু পানি শূন্যতার একটি লক্ষণ।

ত্বকে সময়ের আগে বলিরেখা

বয়স বাড়তে থাকলে বলিরেখা পড়বে এটাই স্বাভাবিক। তবে বেশি ধূমপান করলে অল্প বয়সেই ত্বকে বলিরেখা পড়ে।

মুখগহ্বরের ভেতর চামড়া ফাটা

মুখ গহ্ববরের ভেতর চামড়া ফাটলে ভিটামিন বি২-এর অভাব হচ্ছে।

চোখ ফোলা

সাধারণত রাতে ভালোভাবে ঘুম না হলে চোখ ফোলার সমস্যা হয়। এ ছাড়াও থাইরয়েডের সমস্যা, অটোইমিউন রোগ ইত্যাদি ক্ষেত্রে অনেক সময় এমনটি হয়।


এ ক্যটাগরির আরো খবর..