× Banner
সর্বশেষ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

ফের বোমা হামলা থাইল্যান্ডে

admin
হালনাগাদ: বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: মঙ্গলবার রাতে থাইল্যান্ডে দক্ষিণের উপকূলীয় শহর পাত্তানিতে একটি হোটেলের সামনে বোমার বিস্ফোরণ ঘটে। এতে একজন নিহত ও ৩০ জন আহত হয়েছে।

গত ১২ আগস্ট থাইল্যান্ডের পর্যটন শহর হুয়া হিন এবং ফুকেটে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। এতে অন্তত চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে থাই জান্তা সরকারের দাবি, দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতেই এ হামলা চালানো হয়েছে।

থাই পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল উইনইউ তিয়ামরাজ বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, প্রথম বিস্ফোরণটি ঘটেছে পাত্তানির সাউদার্ন হোটেলের গাড়ি রাখার জায়গার পেছনে। তবে এতে কেউ হতাহত হয়নি। দ্বিতীয় বোমা হামলাটি হয়েছে হোটেলের প্রবেশমুখে একটি ট্রাকে। এতে একজন নিহত ও ৩০ জন আহত হয়েছে। এখনো পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

প্রসঙ্গত, এর আগে গত বছর আগস্টে ব্যাংককের একটি হিন্দু মন্দিরে বোমা হামলা চালানো হয়েছিল। এতে নিহত হয়েছিল ২০ জন। এছাড়া ১২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছিল। এ ঘটনায় থাই সরকার চীনের দুই উইঘুর মুসলমানকে দায়ী করেছিল।


এ ক্যটাগরির আরো খবর..