× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

আঙুল ফুটানো কি খারাপ?

admin
হালনাগাদ: বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: আঙুল ফুটানো একটি অভ্যাস। জনসম্মুখে আঙুল ফুটানোর বিষয়টি ভদ্রতা বিরোধী। কেননা আঙুল ফুটানোর মটমট শব্দ অন্যের কাছে বিরক্তিকর। তাছাড়া আঙুল ফুটালে এর শারীরিক ক্ষতি রয়েছে বলেও প্রচলিত রয়েছে। যেমন আঙুলের জয়েন্টের ক্ষতি হতে পারে। ফলে শুভানুধ্যায়ীরা আঙুল ফুটাতে বারণ করে থাকে।

আসলেই কী আঙুল ফুটানোর শারীরিক ক্ষতি রয়েছে? সাম্প্রতিক একটি গবেষণার ফলাফল কিন্তু প্রচলিত ধারণাটির বিপক্ষে অবস্থান করেছে। উত্তর আমেরিকার রেডিওলজিক্যাল সোসাইটির গবেষকরা এ বিষয়ে একটি গবেষণা পরিচালনা করেছেন ৪০ জন মানুষের ওপর, যারা মাঝে-মধ্যেই আঙুল ফুটিয়ে থাকেন।

আঙুল ফুটানোর পার্শ্বপ্রতিক্রিয়া যেন কোনো ভাবেই নজর এড়িয়ে না যায়, সেই জন্য গবেষণায় ব্যবহার করা হয় আল্ট্রাসাউন্ড প্রযুক্তি। এই গবেষণার ফলাফলেই বলা হয়েছে, আঙুল ফুটানো কোনো ক্ষতিসাধন করে না হাতে।

ক্ষতি না হওয়ার বিষয় গবেষকরা নিশ্চিত হতে পারলেও, আঙুল ফুটালে শরীরের কোনো উপকার কী হয়? এর উত্তর জানাতে পারেননি গবেষকরা। ঠিক কী উপকার হয় আঙুল ফুটালে বা আসলেই হয় কী না- এ বিষয়ে আরো বিস্তারিত গবেষণা শুরু করেছেন গবেষকরা।


এ ক্যটাগরির আরো খবর..