× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

মাগুরায় এইডস বিষয়ক সেমিনার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

মাগুরা প্রতিনিধি ॥ শুধুমাত্র ২০১৫ সালে বাংলাদেশে নতুন করে ৪শ ৬৯ জন এইচআইভি এইডসে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে ১শ ১৭ জন নারী ও ৮ জন হিজড়া । গত বছর পর্যন্ত এইডসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬শ ৫৮ জন।

মঙ্গলবার মাগুরায় মরণব্যাধী এইডস ঝুকি ও তার প্রতিকার বিষয়ক সেমিনারে এসব তথ্য জানানো হয়। এইডস নিয়ে কর্মরত বে-সরকারি সংস্থা লাইট হাউজ কনসোর্টিয়াম দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে।

মাগুরার সিভিল সার্জন এফবিএম আব্দুল লতিফের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আজমুল হক। বিশেষ অতিথি ছিলেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা। সভায় লাইট হাউস এর কার্যক্রম সম্পর্কে মুল বক্তব্য দেন ডিআইসি ম্যানেজার মহিদুল ইসলাম মিলন মাগুরা ডিআইসি।

সেমিনারে জানানো হয়- এ পর্যন্ত দেশে মোট ৪হাজার ১৪৩ জন মানুষ মরণব্যাধী এইডসে আক্রান্তহয়েছে । যা প্রতিরোধে সামাজিক সচেতনতা জরুরী বলে জানান আয়োজকরা । সভায় সমাজ সেবক, জনপ্রতিনিধি, সাংবাদিক, আইনজীবিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন। সভায় জানানো হয় দি গ্লোবাল ফান্ডের অর্থায়নে আইসিডিডিআরবি এর ব্যাবস্থাপনায় লাইট হাউস  মাগুরা জেলার ঝুকিপূর্ণ পুরুষ ও হিজড়া জনগোষ্ঠীর মাঝে কার্যকর এইচআইভি প্রতিরোধমূলক সেবা প্রদানের মাধ্যমে ঝুকিঁ হ্রাস করনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

মাগুরা ড্রপ আউট সেন্টারের বর্তমান বেনিফিসিয়ারীর মধ্যে ৬২৭ জন ঝুকিপূর্ণ পুরুষ ও হিজড়াদেরমাঝে এইচআইভি- এইডস বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম এবং যৌনবাহিত, সাধারন রোগের এবং লক্ষিত জনগোষ্ঠীর মাঝে এইচটিসি সেবা ও কাউন্সেলিং সেবা দিয়ে আসছেন।


এ ক্যটাগরির আরো খবর..