× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

ভারত-পাক যুদ্ধের আশঙ্কা, ভারতকে হুঁশিয়ারি চীনের

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

নিউজ ডেস্কঃ যুদ্ধ পরিস্থিতি তৈরি করা চেষ্টা করছে ভারত, এই অভিযোগ এনে ভারতকে সতর্ক করল চীন৷ সম্প্রতি অরুণাচল সীমান্তে ভারতের মিসাইল মজুত করা নিয়ে চীনের সামরিক মুখপত্র্রে প্রকাশিত হলো এই সতর্কবার্তা৷
ভারতের বিভিন্ন সীমান্তে লাল ফৌজের হানাদারি রুখতে এবার কঠোর পদক্ষেপ নিয়েছে চীন৷ অরুণাচল সীমান্তে মজুত করা হয়েছে মিসাইল ব্রহ্মস৷ ভারতীয় সেনার এই পদক্ষেপ নিয়েই কড়া প্রতিক্রিয়া দিয়েছে চীন৷
তাদের অভিযোগ, স্রেফ আত্মরক্ষার জন্য ভারত এ কাজ করছে না৷ সীমান্ত নিয়ে ভারতের এই পদক্ষেপ আসলে দুই দেশের মধ্যে যুদ্ধ আশঙ্কাকেই উসকে দিচ্ছে৷
সীমান্তে ভারতের মিসাইল মজুত শুধু আত্মরক্ষার জন্য নয়, সে প্রয়োজনকেও ছাপিয়ে তা চীনের কাছে মারাত্মক একটি বার্তা- এই মর্মেই বিষয়টির ব্যাখ্যা করা হয়েছে মুখপত্র্রে৷ এর ফলে চীন যে সীমান্তে সামরিক শক্তি নিয়োগ করতে বাধ্য হবে এমন হুঁশিয়ারিও দেয়া হয়েছে৷


এ ক্যটাগরির আরো খবর..