× Banner
সর্বশেষ
জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবে না ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদির সেই ‘ফ্রেন্ডস’ বলা ভিডিওর বিশ্বরেকর্ড আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায় সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ

মেহেরপুরে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

admin
হালনাগাদ: সোমবার, ২২ আগস্ট, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (২১-০৮-১৬ )ঃ মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনখালি গ্রামে পানিতে ডুবে নাজমুল হুসাইন নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

গতকাল সকাল সাড়ে ৬ টার দিকে বাড়ির পাশ্ববর্তী ভৈরব নদীতে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে।
প্রতক্ষদর্শী স্কুল শিক্ষক সাদেক আলী জানান, প্রতিদিনের ন্যায় সকালে হাঁটতে বের হয় নাজমুল। হাঁটা শেষে ভৈরব নদীতে গোসল করতে যায় সে। নদীতে সাঁতার কাটতে কাটতে হাফিয়ে পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় স্কুল শিক্ষক নিজেই নদীতে ঝাপ দিয়ে তাকে বাঁচাবার চেষ্টা করে ব্যার্থ হয়। শেষে পানিতে মাছ ধরা জাল ফেলে তাকে উদ্ধার করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নাজমুল মুজিবনগর ডিগ্রী কলেজের ডিগ্রী ২য় বর্ষের ছাত্র।

মেহেরপুর মুজিনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।


এ ক্যটাগরির আরো খবর..