× Banner
সর্বশেষ
জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবে না ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদির সেই ‘ফ্রেন্ডস’ বলা ভিডিওর বিশ্বরেকর্ড আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায় সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ

পঞ্চগড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

admin
হালনাগাদ: শনিবার, ২০ আগস্ট, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ ২০ আগস্ট (শনিবার) সকালে পঞ্চগড়ের বোদা পৌরসদরের মা ও শিশু সদন এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী ও একটি ব্যাটারী চালিত অটো রিক্সা আটক করেছে বোদা থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সকালে বোদা থানার এস আই ফিরোজের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবাহী অটো রিক্সাটিকে তাড়া করলে পালানোর সময় মা ও শিশু সদন এর কাছে আটক করে পুলিশ তল্লাশী চালালে ৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জুয়েল ইসলাম (২৭) ও অটো রিক্সাটি আটক করে।

ধৃত জুয়েল ইসলাম ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার শিংগিয়া গ্রামের মৃত দছির উদ্দীনের পুত্র। বোদা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনাটি নিশ্চিত করে জানান, এ বিষয়ে বোদা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..