× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

স্টাফ রিপোর্টার

স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী

ACP
হালনাগাদ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী

গাজীপুরের শ্রীপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক প্রেমিক যুগলের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর রেলওয়ে স্টেশনের উত্তর আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো মোছা. রিনা আক্তার (২৫) উপজেলার ৬ নং বরমী ইউনিয়নের পাইটালবাড়ি গ্রামের মো. সিদ্দিক মিয়ার কন্যা। ও প্রেমিক আল আমিন। প্রেমিকের বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। নিহত রিনা স্থানীয় আরবেলা ফ্যাশন কারখানার শ্রমিক ছিলেন। প্রেমিক আল আমিন স্থানীয় হ্যামস গার্মেন্টসের শ্রমিক ছিলেন।

স্থানীয় বাসিন্দা রত্না বেগম বলেন, দুপুরের পর থেকে দুজন রেলপথ ধরে হাঁটাহাঁটি, গল্প ও খুনসুটি করছিলেন এবং দীর্ঘ সময় সেখানে বসে সময় কাটান। হঠাৎ সন্ধ্যার দিকে তাঁদের মৃত্যুর খবর পাই।

স্থানীয় বাসিন্দা লিপি বেগম বলেন, বিকাল ৫টার দিকে রেলপথে হাঁটাহাঁটি করার সময় দুজন ছেলে ডাকাডাকি করে জানায় সিগন্যালের পাশে দুজন মানুষের লাশ রেলপথে পড়ে আছে। এরপর আশপাশের লোকজন গিয়ে দুজনের মরদেহ দেখতে পায়।

নিহত রিনা আক্তারের ভাই সুমন বলেন, পূর্বের স্বামীর ঘর থেকে চলে এসে প্রেমিক আল আমিনকে বিয়ে করে বোন। বিয়ের পর থেকে তাদের সঙ্গে তেমন যোগাযোগ নাই। কী কারণে আত্মহত্যা করছে তা বলতে পারবো না।

স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম সিরাজী বলেন, বিকালের দিকে এক ছেলে এক মেয়ে ময়মনসিংহগামী কমিউটার আপ-ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এরপর ট্রেনের নিচে পড়ে তাদের মরদেহ অনেক দূর নিয়ে যায়। মরদেহের অংশ ছিঁড়ে ছিঁড়ে রেলপথের প্রায় ৫০০ মিটার সড়ক জুড়ে পড়ে রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ফারুক হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল এসে মরদেহ উদ্ধারের কাজ চলছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এ ক্যটাগরির আরো খবর..