× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ACP
হালনাগাদ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

আজ ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন অডিটোরিয়ামে বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) ৩২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ভেটেরিনারি শিক্ষার্থীদের পড়ালেখা শেষে চাকরির নিশ্চয়তা দিতে ইতোমধ্যে অর্থমন্ত্রী ও অর্থ সচিবের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রীকে বিষয়টি অবহিত করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

মৎস্য খাতে জনবল ও কর্মসংস্থান প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বক্তব্যে অনেকেই বলেছেন, একটি উপজেলায় একজন ফিশারিজ কর্মকর্তা রয়েছেন। এ বিষয়ে ইতোমধ্যে ৫০০ জনের অধিক জনবলের অনুমোদন হয়েছে। পর্যায়ক্রমে চাহিদা অনুযায়ী জনবল নেওয়া হবে।

প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ভেটেরিনারি হাসপাতালের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ঢাকায় কেন্দ্রীয়ভাবে একটি ভেটেরিনারি হাসপাতাল রয়েছে। সরকার কীভাবে দেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে একটি করে আধুনিক ও উন্নতমানের ভেটেরিনারি হাসপাতাল করা যায়, সে বিষয়টি নিয়ে চিন্তা করছে।

বর্তমান সরকারের কর্মকাণ্ডের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, পাঁচ বছরের জন্য রায় দিয়েছেন, পাঁচ বছর দেখেন আমাদের কর্মকাণ্ড। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খননসহ প্রধানমন্ত্রী যতগুলো কর্মকাণ্ড নিয়েছেন, জনগণের স্বার্থে নিয়েছেন। রাজনৈতিক প্রতিপক্ষের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, পাঁচ বছর পর একটি সুষ্ঠু নির্বাচন হবে, জনগণই বিচার করবে কে দেশ পরিচালনা করবে। আপনারা সেই পথে হাঁটছেন না।

আপনারা ষড়যন্ত্রের পথে হাঁটছেন। বিএসভিইআর- এর ৩২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলীমুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ বাহানুর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শাহজামান খান এবং ইন্টার এগ্রো বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কে এম খসরুজ্জামান।

তিন দিনব্যাপী এ সম্মেলনে দেশ ও বিদেশের বিজ্ঞানী, গবেষক, শিক্ষক, প্রাণিচিকিৎসক, নীতিনির্ধারক, প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..