× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ

কালীগঞ্জ বাস্তুহারা লীগ সভাপতিকে বহিস্কারের ঘটনায় সাংবাদিক সম্মেলন, সুষ্ঠু তদন্তসহ বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ১৮ আগস্ট’২০১৬ঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বাস্তুহারা লীগ সভাপতি রিপন জোয়ার্দ্দারকে বহিস্কার করার ঘটনায় সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯ টার দিকে কালীগঞ্জ প্রেসক্লাবে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বাস্তুহারা লীগ সভাপতি রিপন জোয়ার্দ্দার।

লিখিত বক্তব্যে রিপন জোয়ার্দ্দার বলেন, কালীগঞ্জে উপজেলায় বাস্তুহারা লীগের কোন অস্তিত্ব এবং দলীয় কর্মকান্ড- ছিল না। তিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কেন্দ্রে যোগাযোগ করে ২১ সদস্য বিশিষ্ট কালীগঞ্জ উপজেলা বাস্তুহারা লীগ কমিটি গঠন করেন। কমিটি গঠনের পর তিনি দলীয় ব্যানারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী, বাস্তুহারা লীগের প্রতিষ্ঠা বার্ষিকসহ নানা কর্মসূচি সফলভাবে পালন করেছেন। এছাড়া গত ২২/০৭/২০১৬ ইং তারিখে দলের ব্যানারে মেইন বাসটার্মিনালে দলীয় নেতাকর্মীদের নিয়ে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী সমাবেশ করেন। তার এসব সফল কর্মকা-ে ঈর্ষান্বিত হয়ে একটি মহল ষড়যন্ত্র করে তাকে ফাঁসানোর অপচেষ্টা করছে।

তিনি আরো বলেন, জঙ্গী বিরোধী সমাবেশ করার পর গত ১৪ আগস্ট একটি মহল জেএমবি পরিচয় দিয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে চিঠি পাঠায়। ওই চিঠিতে ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার ও আমাকে জঙ্গী বিরোধী নেতা আখ্যায়িত করে ৭ দিনের মধ্যে হত্যা করা হবে বলে হুমকি দেয়।

পরবর্তীতে জেএমবি’র নামে আমি নিজেই চিঠি পাঠিয়েছি মর্মে ওই মহল আমাকে দোষারোপ করে অপপ্রচার চালায়। তারাই জেলা কমিটির সভাপতি ওবাইদুর রহমান মাসুদ ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সংগ্রামকে প্রভাবিত করে আমাকে দল থেকে বহিস্কার করে পত্রিকায় প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সংবাদ প্রকাশ করেছে। এছাড়া ওই সংবাদে আমি এমপি আনারের নাম ভাঙ্গিয়ে চাকুরী দেবার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ৫৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছি বলে উল্লেখ করা হয়েছে। যা আদৌও সঠিক নয়। আমার সফল কর্মকা-ে ঈর্ষান্বিত হয়ে ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য ওই মহল ষড়যন্ত্র করে এসব করেছে।

তিনি আরো জানান, জেএমবি নামে যখন চিঠি পাঠানো হয়েছিল তখন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঠিক সেই মুহুর্তে তাকে কোন কারন না দর্শিয়ে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে লোকমুখের কথা শুনে তাকে বহিস্কার করা হয়েছে। যা দলীয় গঠনতন্ত্রের পরিপন্থী। সংবাদ সম্মেলনে তিনি বিষয়টির সুষ্ঠু তদন্তসহ তার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।

সাংবাদিক সম্মেলনে প্রেসক্লাব সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক জামির হোসেনসহ বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন নিউজ পোর্টেলের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..