× Banner
সর্বশেষ
ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগ নেতা গ্রেফতার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পথে ভারতে যাবার সময় হুমায়ুন তালুকদার নামে কৃষকলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১ টার দিকে তাকে গ্রেফতার করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।

হুমায়ুন তালুকদার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কৃষক লীগের বহিষ্কৃত সভাপতি এবং মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের আব্দুর রশিদ তালুকদারের ছেলে । তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ সাইফুর রহমান খান জানান,ভারত যাওয়ার প্রক্রিয়ার সময় ইমিগ্রেশন সিস্টেমে যাচাই করে দেখা যায়, হুমায়ন তালুকদার কালো তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। পরে তাকে গ্রেফতার করে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়।

স্থানীয় সুত্র বলছে, সব অপরাধীদের তালিকা ইমিগ্রেশনে নাই। কিছু গ্রেফতার হলেও বিভিন্ন কৌশল অবলম্বন করে অনেকেই পালাচ্ছেন। একটি চক্র বিভিন্ন মামলার এসব আসামীকে ভারতে পালাতে সহযোগীতা করছে বলে অভিযোগ রয়েছে। পুলিশ অপরাধীকে গ্রেফতার করতে পারলেও সহযোগীতাকারীরা রয়েছে ধরা ছোওয়ার বাইরে।


এ ক্যটাগরির আরো খবর..