× Banner
সর্বশেষ
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

গৌরনদী প্রতিনিধি

সন্ত্রাসী হামলায় আহত গৌরনদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক

admin
হালনাগাদ: রবিবার, ২ আগস্ট, ২০২৬

মোটর মেকানিকের ওপর হামলার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলাকারী ও তাদের সহযোগি কর্তৃক হামলার শিকার হয়েছেন বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জুলফিকার।

খবর পেয়ে অন্যান্য সংবাদকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। তিনি (জুলফিকার) দৈনিক আমাদের সময় পত্রিকার গৌরনদী প্রতিনিধি হিসেবে কর্মরত।

রবিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার টিএন্ডটি মোড়ে এ হামলার ঘটনা ঘটেছে।

হামলাকারীরা হলো-স্থানীয় যুবদলকর্মী মাসুম সরদার, তার ছেলে ইয়াসিন, পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল হাওলাদার তার ভাই সবুজ হাওলাদার ও স্থানীয় রিয়াজ উকিল।

হামলায় আহত সাংবাদিক এসএম জুলফিকার অভিযোগ করে বলেন, আমার ভাগ্নে মুরাদ মেহেদীর কর্মচারী মোটর মেকানিক রিপন কাজী টিএন্ডটির মোড়ে বসে পায়ের ওপর পা তুলে চা পান করছিলো। এসময় পায়ের ওপর পা তোলার অপরাধে বাগবিতন্ডার এক পর্যায়ে তাকে (রিপন কাজী) কুপিয়ে জখম করে হামলাকারীরা।

সাংবাদিক জুলফিকার আরও বলেন, খবর পেয়ে এবিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে আমার ওপর অতর্কিত হামলা চালানো হয়।

পরবর্তীতে গুরুত্বর আহতাবস্থায় স্থানীয়রা সাংবাদিক জুলফিকারকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল হাওলাদার বলেন, হামলায় আমার কোন সম্পৃক্ততা নেই। আমাকে ফাঁসানো হচ্ছে। তবে অন্য হামলাকারীদের বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাশাপাশি হামলাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

অপরদিকে সাংবাদিক জুলফিকারের ওপর হামলার ঘটনা সাংবাদিক মহলে ছড়িয়ে পরলে অন্যান্য সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির বলেন, সাংবাদিক এসএম জুলফিকারের ওপর একদল মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ-সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আমরা আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবী জানাই।

অপরদিকে গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক লায়ন আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, বরিশাল জেলা কমিটির সভাপতি নিকুঞ্জ বালা পলাশ, সাধারণ সম্পাদক শাহিন হাফিজ, বিএমএসএফ’র বরিশাল জেলা উত্তর শাখার সভাপতি এসএম মিজান, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির জেলা উত্তর কমিটির সভাপতি তারেক মাহমুদ আলী, সাধারণ সম্পাদক কাজী বায়েজিদ রনি অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা। এক বিবৃতিতে তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..