খুলনার পাইকগাছায় গাজাসহ আটক এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জানা যায়, ৩১ জুলাই শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।
কপিলমুনি মাছ বাজার এলাকায় পরিচালিত এই মাদকবিরোধী অভিযানে কপিলমুনি ইউনিয়নের উত্তর নাসিরপুর গ্রামের সাহেব আলী গাজীর ছেলে মোঃ আক্তার হোসেনকে (৩৫) ৫ গ্রাম গাজাসহ হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসীউজ্জামান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।