× Banner
সর্বশেষ
জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের – ভূমিমন্ত্রী মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব – আইনমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে – ক্রীড়া প্রতিমন্ত্রী দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব এআই সহযোগিতা সংস্থা ওয়াইকো’র পর্যবেক্ষক হলো বাংলাদেশ

ACP
হালনাগাদ: শনিবার, ১ আগস্ট, ২০২৬
বিশ্ব এআই সহযোগিতা সংস্থা ওয়াইকো’র পর্যবেক্ষক হলো বাংলাদেশ
বিশ্ব এআই সহযোগিতা সংস্থা ওয়াইকো’র পর্যবেক্ষক হলো বাংলাদেশ

কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক নতুন গঠিত আন্তর্জাতিক সংস্থা ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন অর্গানাইজেশন’ (ওয়াইকো)-এ প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যোগ দিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (শনিবার) এক বিজ্ঞপ্তিতে জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতেই চীনের সাংহাইভিত্তিক এই সংস্থার সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বছরের ১৬ জুলাই এই আন্তঃসরকার সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, এআই উদ্ভাবনে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা এবং তথ্যপ্রযুক্তির বৈষম্য কমিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে চায় ওয়াইকো।

একইসঙ্গে এআই প্রযুক্তির বিকাশে একটি উন্মুক্ত, ন্যায্য ও বৈষম্যহীন পরিবেশ তৈরি করা এর লক্ষ্য। সংস্থাটি এমন নিয়মকানুনকে উৎসাহিত করে, যা মানবজাতির জন্য এআই প্রযুক্তিকে নিরাপদ ও কল্যাণকর রাখবে।

সংস্থাটির লক্ষ্য এআই খাতে আন্তর্জাতিক সহযোগিতা ও বৈশ্বিক সুশাসন আরও জোরদার করা, যাতে সবার কল্যাণে এ প্রযুক্তির সুস্থ, সুশৃঙ্খল ও ন্যায্য বিকাশ নিশ্চিত করা যায়।

গত ১৬ জুলাই সাংহাইয়ে ২৯টি দেশের প্রতিনিধিদের প্রতিষ্ঠাকালীন চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ওয়াইকো প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে চীন, কাজাখস্তান, লাওস, পাকিস্তান, রাশিয়া ও ইন্দোনেশিয়া।

প্রতিষ্ঠাতকালীন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং বিভিন্ন দেশের প্রতিনিধি ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, জাতিসংঘ সনদের লক্ষ্য ও নীতিমালা মেনে চলবে ওয়াইকো। একইসঙ্গে ব্যাপক পরামর্শ, যৌথ অবদান ও অভিন্ন সুবিধার নীতি অনুসরণ করে বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা এগিয়ে নিতে জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে।


এ ক্যটাগরির আরো খবর..