× Banner
সর্বশেষ
মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

স্টাফ রিপোর্টার

১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ

ACP
হালনাগাদ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ
১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ

সাত সকালে বাড়ি থেকে বের হন ৭৮ বছর বয়সি শমসের আলী। তার গন্তব্য প্রায় ৩৫ কিলোমিটার দূরে আখাউড়া উপজেলার খড়মপুরে।

উদ্দেশ্যে প্রায় ১৫ বছর আগের পাওয়া ১০০ টাকা ফেরত দেওয়া। সেই উদ্দেশ্যে কখনও পায়ে হেঁটে আবার কখনও গাড়িতে চড়ে পাওনাদারের বাড়িতে পৌঁছান বৃদ্ধ শমসের আলী। তার তাকে দেখে হতবাক খোদ পাওনাদার এম.এন.এইচ খাদেম দুলালও।

শুনতে অবাক মনে হলেও শুক্রবার (৩১ জুলাই) সকালে বৃদ্ধ শমসের আলী সদর উপজেলার মজলিশপুরের বাড়ি থেকে আখাউড়া পৌর এলাকার খড়মপুড়ের বাসিন্দা আখাউড়া উপজেলার খড়মপুরে খাদেম ‘এয়ার সার্ভিসের’ স্বত্বাধিকারি এম.এন.এইচ খাদেম দুলালের বাড়িতে যান।

বৃদ্ধ শমসের আলী জানান, ১৫ বছর আগে তিনি বিদেশি লোক পাঠানো সংক্রান্ত লেনদেন করেন দুলাল খাদেমের সঙ্গে। এ সময় তিনি ১০০ টাকা কম দিয়েছিলেন। ওই টাকা ফেরত দেওয়াটা জরুরি বলে মনে করছিলেন। যে কারণে এতো বছর পরে হলেও টাকাটা ফেরত দিতে এসেছেন তিনি।

তিনি আরও বলেন,

১ টাকা হোক আর ১০০ টাকাই হোক- কারো পাওনা শোধ করাটা অবশ্যই কর্তব্য বলে মনে করেন তিনি। ঢাকায় বসবাসকারী দুলাল খাদেম মাঝে মাঝে শুক্রবার এলাকায় আসেন এই চিন্তা করে সকাল সকাল এসেছি।

পাওনাদার দুলাল খাদেম বলেন, অনেক সময় লেনদেন করতে গিয়ে টাকা গুণে রাখা হয় না। ওই ব্যক্তির বেলায় এটাও হয়ে থাকতে পারে। তবে আমার কিছুই মনে নেই।

শুক্রবার ওই লোক এসে আমার হাতে ১০০ টাকা দিলে আমি টাকাটা হাতে নিয়ে তাকে ফেরত দিয়ে বলি কিছু একটা যেন কিনে খেতে।


এ ক্যটাগরির আরো খবর..