× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের – ভূমিমন্ত্রী মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব – আইনমন্ত্রী

পি আই ডি

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৪তম ‘ড্র’ আগামী ২ আগস্ট

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
প্রাইজবন্ডের ১২২তম ‘ড্র’  

ঢাকা: ১০০ (একশত) টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২৪তম ‘ড্র’ আগামী ২ আগস্ট (রবিবার) বেলা ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিটি ‘ড্র’ সিঙ্গেল কমন পদ্ধতিতে পরিচালিত হয়ে থাকে। সরকারি নিয়ম অনুযায়ী, প্রতি বছর চারবার প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়। প্রাইজবন্ডের প্রতিটি সিরিজে মোট ৪৬টি পুরস্কার নির্ধারিত থাকে।

পুরস্কারের বিবরণ ও অর্থমূল্য

পুরস্কারের ক্রমবিজয়ী সংখ্যা (প্রতি সিরিজে)পুরস্কারের পরিমাণ

প্রথম পুরস্কার১টি৬,০০,০০০/- টাকা

দ্বিতীয় পুরস্কার১টি৩,২৫,০০০/- টাকা

তৃতীয় পুরস্কার২টি১,০০,০০০/- টাকা

চতুর্থ পুরস্কার২টি৫০,০০০/- টাকা

পঞ্চম পুরস্কার৪০টি১০,০০০/- টাকা

মোট পুরস্কার ৪৬টি—

 

ফলাফল প্রকাশের তারিখ

​আগামী ৩ আগস্ট বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় ১২৪তম প্রাইজবন্ডের ‘ড্র’-এর পূর্ণাঙ্গ ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে। এছাড়া জাতীয় সঞ্চয় পরিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ও সংশ্লিষ্ট ব্যাংকগুলো থেকেও ফলাফল সংগ্রহ করা যাবে।

 


এ ক্যটাগরির আরো খবর..