× Banner
সর্বশেষ
জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবে না ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদির সেই ‘ফ্রেন্ডস’ বলা ভিডিওর বিশ্বরেকর্ড আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায় সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ

ঝু ঝু মুগ্ধ সালমানে

admin
হালনাগাদ: বুধবার, ১৭ আগস্ট, ২০১৬

বিনোদন ডেস্ক: সালমান খানের পরবর্তী সিনেমা টিউবলাইট। এতে অভিনয় করছেন চীনা অভিনেত্রী এবং সাবেক ভিডিও জকি ঝু ঝু।

এর আগে টম হাঙ্ক (ক্লাউড আটলাস) এবং রাসেল ক্রুর (দ্য আইরন ফিস্টস) মতো হলিউডের প্রথম সারির তারকার সঙ্গে অভিনয় করেছেন এ অভিনেত্রী। এবার বলিউডের সুলতানের সঙ্গে তার অভিনয়ের অভিজ্ঞতা জানালেন ঝু ঝু।

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঝু ঝু বলেন, ‘আমি সালমানের সঙ্গে কাজ করতে পারায় ভীষণ উচ্ছ্বসিত। আমি তার অনেক সিনেমা দেখেছি। তার প্রতিভায় আমি মুগ্ধ।’

তিনি আরো বলেন, ‘আমি যখন প্রথম চিত্রনাট্য পড়েছিলাম যখন এর মধ্যে স্পিরিট আমাকে ছুঁয়ে গিয়েছিল। আমি মনে করি- এটি আমার ক্যারিয়ারের আরো একটি অসাধারণ অভিজ্ঞতা হতে চলেছে।’

ঝু ঝু বলেন, ‘কবির খান অসাধারণ একজন নির্মাতা। তিনি তার সিনেমায় সব সময় মনুষ্যত্ব, ভালোবাসা এবং সাধারণ মানুষের জীবন তুলে ধরেন। তার সঙ্গে বিশ্বের প্রত্যেকটি মানুষ সম্পৃক্ত।’


এ ক্যটাগরির আরো খবর..