× Banner
সর্বশেষ
খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে – নাসীরুদ্দীন পাটওয়ারী ‘দেশকে এগিয়ে নিতে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী’ এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে – নাহিদ ইসলাম খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম – পরিবেশমন্ত্রী ইউআইইউতে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০” অনুষ্ঠিত

বেনাপোল যশোর প্রতিনিধি

বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় যৌথ অভিযানে ১৮২ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-৩ 

ACP
হালনাগাদ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় যৌথ অভিযান
বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় যৌথ অভিযান

যশোরের বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবি র্যাব যৌথ অভিযানে ১৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ এবং ১টি মোটরসাইকেলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও র্যাব সদস্যরা।
আটক আসামি হলেন, বেনাপোল পোর্টথানার দৌলতপুর গ্রামের মৃত মসিউর রহমানের ছেলে বাপ্পা হোসেন (৩১) মৃত বজলুর রহমানের ছেলে বাবুল হোসেন (৫৫) মৃত বজলুর রহমানের ছেলে শাহিন (৩০) উভয় থানা বেনাপোল পোর্টথানা গ্রামঃ দৌলতপুর, যশোর জেলা।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় বুধবার ( ২৯ জুলাই ২০২৬) রাত সাড়ে সাতটার সময় দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবি এবং RAB এর যৌথ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ এবং ১টি মোটরসাইকেলসহ তিন মাদক কারবারিকে আটক করে।
বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।এবং আটককৃত আসামী বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..