× Banner
সর্বশেষ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী

ACP
হালনাগাদ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
 বাণিজ্যমন্ত্রী
 বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যশিল্পপাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার আবদুল মুক্তাদির বলেছেনবাংলাদেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম।

তাদের পণ্য বিশ্ববাজারে পরিচিতি ও রপ্তানির লক্ষ্যে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক ক্ষুদ্র উদ্যোক্তা প্রয়োজনীয় আর্থিক সহযোগিতার অভাবে এসব মেলায় অংশগ্রহণ করতে পারেন না। তিনি রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করার ঘোষণা দেন।

মন্ত্রী আজ পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিগ ওয়েভ)-এ ১০ম চায়না-দক্ষিণ এশিয়া এক্সপো এবং ৩০তম চায়না-কুনমিং আমদানি-রপ্তানি ২০২৬ শীর্ষক মেলার ডি ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 বাণিজ্যমন্ত্রী বলেনবর্তমান সরকার জনগনের সরকার। জনগণের ব্যবসা -বাণিজ্যবিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের বাণিজ্য সহজীকরণের জন্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করছে। ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স এর মেয়াদ পাঁচ বছর করা হবে। লাইসেন্স যাতে ঘরে বসেই অনলাইনে পেতে পারেন সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত ডি ব্রিফিং সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ আতাউর রহমান খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ বহুমুখী পাটজাত পণ্য প্রস্ততকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ রাশেদুল করিম মুন্না এবং ফুটওয়্যার লেদারগুডস উৎপাদনকারী ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সহসভাপতি মোঃ নাসির খান বক্তব্য প্রদান করেন। মন্ত্রী উপস্থিত ক্ষুদ্র উদ্যোক্তাদের বক্তব্যপ্রস্তাবনা ও কুনমিং মেলার অভিজ্ঞতা শুনেন এবং মতামত ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতে মন্ত্রীসহ অতিথিবৃন্দ রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে প্রকাশিত ত্রৈমাসিক নিউজলেটার পত্রিকার মোড়ক উন্মোচন করেন।


এ ক্যটাগরির আরো খবর..