× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

বেনাপোল যশোর প্রতিনিধি

বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ 

ACP
হালনাগাদ: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ 
বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ 

বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শার্শা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমদাত।
বেনাপোল সানরুপে এ উপলক্ষে বেনাপোল পৌর ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি সাহাবুদ্দিন। প্রধান অতিথি ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শার্শা উপজেলা সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ
সভায় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি সাহাদুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, ছোট আঁচড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ভবারবেড় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসহাক মিয়া, সিনিয়র সহসভাপতি মাকসুর রহমান কাক্কু, যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, নামাজগ্রাম ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়ার আলী, যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান মির্জা, জনি হায়দার, সদস্য মফিজুর রহমান পিন্টু, বিপ্লব হোসেন, সাবেক ছাত্রনেতা মিজান পারভেজ, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জেল হোসেন তুহিন, যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান সনি ও তুহিনসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘আমরা সংসদ সদস্য হারিয়েছি। তবে বেনাপোল পৌরসভা নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি যাকে মনোনয়ন দেবে, সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করব।
বক্তারা আরও বলেন  ইমদাদুল হক ইমদাদ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় এবং বিভিন্ন সময়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় তিনি একাধিকবার কারাবরণ করেছেন এবং বেনাপোল বলফিল্ড মাঠে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন বলেও বক্তারা উল্লেখ করেন।
তারা বলেন, বেনাপোল পৌরসভার উন্নয়নে শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, রাস্তাঘাটসহ নাগরিক সুবিধা নিশ্চিত করতে একজন তরুণ ও ত্যাগী নেতৃত্বের প্রয়োজন। এ ক্ষেত্রে মেয়র হিসেবে ইমদাদুল হক ইমদাতকে নিয়ে তারা আশাবাদী।
সভায় বক্তারা বলেন, দলীয় মনোনয়ন পেলে ইমদাদুল হক ইমদাত বেনাপোল পৌরসভার উন্নয়নে কাজ করবেন এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।


এ ক্যটাগরির আরো খবর..