× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

নিজস্ব প্রতিবেদক

২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ, কর্মসংস্থান হবে ২ হাজার মানুষের

ACP
হালনাগাদ: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ, কর্মসংস্থান হবে ২ হাজার মানুষের
২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ, কর্মসংস্থান হবে ২ হাজার মানুষের

চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বড় অঙ্কের বিনিয়োগ নিয়ে আসছে দেশের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এমইপি গ্রুপ।

প্রতিষ্ঠানটির অঙ্গপ্রতিষ্ঠান ‘এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড’ সেখানে প্রায় ২০০ কোটি টাকা দেশীয় বিনিয়োগ করতে যাচ্ছে। পরিবেশবান্ধব এই শিল্প পার্কটি পূর্ণাঙ্গ উৎপাদনে গেলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় দুই হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

রোববার (২৬ জুলাই) দুপুরে অর্থনৈতিক অঞ্চলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) সূত্রে জানা গেছে, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১০ একর জমির ওপর এই নতুন শিল্প কারখানাটি গড়ে তোলা হচ্ছে। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এমইপি গ্রুপ দীর্ঘ পাঁচ দশক ধরে দেশের বৈদ্যুতিক শিল্পে ব্যবসা পরিচালনা করে আসছে।

নতুন এই কারখানায় আন্তর্জাতিক মানের বৈদ্যুতিক তার (ক্যাবলস), সুইচ-সকেট, ফ্যান, এলইডি লাইট, সার্কিট ব্রেকারসহ বিভিন্ন আধুনিক বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদিত হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যেই কারখানার প্রথম ইউনিটের উৎপাদন শুরু করা সম্ভব হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) ও অতিরিক্ত সচিব সালেহ আহমদ। বেজার কর্মকর্তা আবদুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মো. জাহাঙ্গীর আলম চাকলাদার এবং চেয়ারম্যান শফিউল আহমেদ চাকলাদার।

বিশেষ অতিথির বক্তব্যে এমইপির ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মো. জাহাঙ্গীর আলম চাকলাদার বলেন, আজকের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এমইপি গ্রুপের অগ্রযাত্রায় একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। আমরা এখানে সম্পূর্ণ বিশ্বমানের, প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব একটি উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই প্রকল্প দেশীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি, আন্তর্জাতিক বাজারে ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত বৈদ্যুতিক পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থানকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে এটি দেশের সামগ্রিক শিল্প খাতে নতুন বিনিয়োগ আকর্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে।

এমইপি গ্রুপের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে বেজার নির্বাহী সদস্য সালেহ আহমদ বলেন, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এমইপি গ্রুপের এই বিশাল বিনিয়োগ দেশের শিল্পায়নকে আরও গতিশীল করবে।

প্রযুক্তিনির্ভর উৎপাদন বৃদ্ধি, আমদানি বিকল্প শিল্প গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং সর্বোপরি রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে এই প্রকল্প বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বিনিয়োগকারীদের দ্রুত শিল্প স্থাপনের তাগিদ দিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) দেশে একটি টেকসই ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং উদ্যোক্তাদের সব ধরনের প্রশাসনিক ও অবকাঠামোগত সহযোগিতা প্রদান করতে বদ্ধপরিকর।


এ ক্যটাগরির আরো খবর..