× Banner
সর্বশেষ
ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা

ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র

admin
হালনাগাদ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

বিশেষ প্রতিনিধি | নয়াদিল্লি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেলফি ভিডিও বার্তা প্রকাশ পাওয়ার পর থেকেই বদলে যেতে শুরু করেছে দিল্লির রাজপথ থেকে শুরু করে কেন্দ্রীয় প্রশাসনের প্রশাসনিক তৎপরতা। দিল্লির যন্তর-মন্তরে দীর্ঘদিন ধরে চলা আন্দোলনের ইতি টেনে লাদাখের বিশিষ্ট পরিবেশকর্মী ও আন্দোলনকারী সোনাম ওয়াংচুক কেন্দ্রীয় মন্ত্রীর হাত থেকে জুস পান করে নিজের অনশন ভঙ্গ করেছেন। একই সঙ্গে যন্তর-মন্তরের জমায়েতও ধীরে ধীরে হালকা হতে শুরু করেছে।

**দ্রুত প্রশাসনিক পদক্ষেপ ও আইনি উদ্যোগ**

শিক্ষার্থী ও আন্দোলনকারীদের দাবির মুখে সরকার শুধু আলোচনার আশ্বাসেই সীমাবদ্ধ থাকেনি, বরং দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা সংক্রান্ত অনিয়মের নিষ্পত্তিতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে কেন্দ্রীয় ক্যাবিনেটে একটি বড় বিল পাসের বিষয়ে নীতিগত আলোচনা শুরু হয়েছে এবং অনিয়মে জড়িত একাধিক শীর্ষ আধিকারিককে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

**সারভৌমত্ব ও বহিরাগত হস্তক্ষেপের বার্তা**

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ঘটনাবলী ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ও গণতান্ত্রিক কাঠামোর এক স্পষ্ট বার্তা বহন করে। ভারতীয় রাষ্ট্রব্যবস্থা স্পষ্ট করে দিয়েছে যে—প্রজা বা তরুণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সামনে সরকার শতবার নমনীয় হতে প্রস্তুত, তবে কোনো আন্দোলনের পেছনে যদি এক শতাংশও বিদেশি মদত বা ‘ডিপ স্টেট’-এর ছায়া থাকে, তবে সেখানে আলোচনার দরজা বন্ধ হয়ে যাবে।

প্রতিবেদনে উঠে এসেছে, পাশের দেশের অস্থিরতার সুযোগ নিয়ে যারা ভারতে ‘ব্যাকডোর’ দিয়ে ক্ষমতা কিংবা বিশৃঙ্খলা তৈরির স্বপ্ন দেখেছিল, তারা এই বার্তা পেয়ে পিছু হটতে বাধ্য হয়েছে। ভারতে সরকার পরিবর্তন একমাত্র নির্বাচনের পথেই সম্ভব—এই সাংবিধানিক সত্যই পুনর্বার প্রমাণিত হলো।

**বিচ্ছিন্নতাবাদী শক্তির পরাজয়**

আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা তাদের সুনির্দিষ্ট দাবি আদায়ে সফল হলেও ব্যর্থ হয়েছে সেইসব অশুভ শক্তি, যারা এই আন্দোলনকে কেন্দ্র করে নিজ স্বার্থসিদ্ধি ও রাজনৈতিক ফায়দা তুলতে চেয়েছিল। প্রবীণ রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায়, ভারতের অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে দেশবাসী সর্বদা ঐক্যবদ্ধ। ভারতের ১৪০ কোটি মানুষের এই সংহতি ও সার্বভৌমত্ব রক্ষার সংকল্পই বহিরাগত চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছে।

কূটনৈতিক ও রাজনৈতিক মহলের মতে, অটল বিহারী বাজপেয়ীর সেই ঐতিহাসিক পংক্তি—*“ভারত জমিন কা টুকড়া নহি, জীতা জাগতা রাষ্ট্রপুরুষ হে”*—আরও একবার দেশের রাজনীতি ও সাধারণ মানুষের চেতনায় বাস্তব সত্য হিসেবে প্রমাণিত হলো। জিতল দেশের সাধারণতন্ত্র, ব্যর্থ হলো বিভাজনের রাজনীতি।


এ ক্যটাগরির আরো খবর..