× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে মানবপাচারচক্রের সক্রিয় সদস্য ১৫ মামলার আসামি জুলহাস গ্রেফতার

ACP
হালনাগাদ: বুধবার, ২২ জুলাই, ২০২৬
মাদারীপুরে মানবপাচারচক্রের সক্রিয় সদস্য ১৫ মামলার আসামি জুলহাস গ্রেফতার
মাদারীপুরে মানবপাচারচক্রের সক্রিয় সদস্য ১৫ মামলার আসামি জুলহাস গ্রেফতার

মাদারীপুরে মানবপাচারচক্রের সক্রিয় সদস্য ১৫ মামলার আসামি জুলহাস তালুকদারকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার ভোরে রাজধানীর কদমতলী এলাকার স্মৃতিধারা আবাসিক এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৮ ও র‌্যাব-১০। গ্রেফতার জুলহাস সরদার (৫০) মাদারীপুরের রাজৈর উপজেলার সত্যবদী গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে।

জানা যায়, মাদারীপুরের রাজৈরের বাসিন্দা আরমান শেখকে ইতালি পাঠানোর কথা বলে ২৩ লাখ টাকা নেন জুলহাস সরদারসহ ৯ জনের একটি চক্র। ইতালি না পাঠিয়ে লিবিয়া আটকে মাফিয়াদের হাতে তুলে দেয় দালালচক্র। পরে ওই যুবকের ওপর চলে নির্মম শারিরিক নির্যাতন।

আরমানকে বাঁচাতে কয়েক দফায় আরও ৪৯ লাখ টাকা মুক্তিপণ দিতে বাধ্য হয় তার পরিবার। এ ঘটনায় গত ১২ জুন আরমানের মা জাহানারা বেগম বাদী হয়ে রাজৈর থানায় দালালচক্রের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করেন।

পরে তাকে গ্রেফতারের পর আইনী প্রক্রিয়া শেষে রাজৈর থানায় হস্তান্তর করে র‌্যাব। দুপুরে জুলহাসকে আদালতে তোলা হলে কারাগারে প্রেরণ করে বিচারক।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, ‘মানবপাচার আইনে দায়ের করা মামলার প্রধান আসামি জুলহাসকে গ্রেফতার করা হয়েছে।

শিগগিরই আদালতে অপরাধীদের বিরুদ্ধে চার্জশিট দেয়া হবে। গ্রেফতার জুলহাসের বিরুদ্ধে মানবপাচার ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা ১৫টি মামলা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..