× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ মিনি ট্রাক আটক

ACP
হালনাগাদ: বুধবার, ২২ জুলাই, ২০২৬
শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ মিনি ট্রাক আটক
শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ মিনি ট্রাক আটক

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বনবিভাগের অভিযানে সত্তর বস্তা ঝিনুক ভর্তি একটি ট্রাক জব্দ করেছে বন বিভাগ।এ সময় ট্রাকের চালককে আটক করা হয়।

বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ সুত্রে প্রকাশ, মঙ্গলবার(২১ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের কর্মকর্তাবৃন্দ উপজেলার নওয়াবেঁকী ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে একটি ট্রাকে তল্লাসি চালিয়ে অবৈধ ঝিনুক উদ্ধার করা হয়।

একই সাথে ঝিনুক পরিবহনে ব্যবহ্নত ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার রিপন শেখ(৩০)।

বনবিভাগ বুড়িগোয়ালিনী ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা ইরফান উদ্দীন জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ ৭০ বস্তা ঝিনুক উদ্ধার করা হয়েছে।

 ঘটনাস্থল থেকে ঝিনুক পরিবহনকৃত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।  তিনি আরও বলেন উদ্ধারকৃত ঝিনুক ও জব্দকৃত ট্রাক বনবিভাগের হেফাজতে রয়েছে।  এ ঘটনায় বনআইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতকে আদালতে পাঠানো হয়েছে।

অবৈধভাবে বনজ ও জলজ সম্পদ আহরণ, পরিবহন ও পাচারের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতে অব্যবহ্নত থাকবে বলে জানান।


এ ক্যটাগরির আরো খবর..