× Banner
সর্বশেষ
সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তার শেয়ার কেনার ঘোষণা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬

অর্থনীতি ডেস্কঃ মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা মো. নাসিরুদ্দীন চৌধুরী ব্যাংকটির পাঁচ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ৩০ কার্যদিবসের মধ্যে বাজারদরে এসব শেয়ার কেনা হবে।

আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত কোম্পানিটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসইর ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, গত এক মাসের মধ্যে মার্কেন্টাইল ব্যাংকের প্রতিটি শেয়ার সর্বনিম্ন ১০ টাকা ২০ পয়সা ও সর্বোচ্চ ১০ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। গত কার্যদিবসে এ শেয়ারের দাম দাঁড়ায় ১০ টাকা ৫০ পয়সা। আজ মঙ্গলবার এর দাম ১০ টাকা ৫০ পয়সা থেকে ১০ টাকা ৬০ পয়সার মধ্যে ওঠানামা করে।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ব্যাংকটির পক্ষ থেকে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী প্রকৃত মুনাফা হয়েছে ১৪০ কোটি এক লাখ ৫০ হাজার টাকা।


এ ক্যটাগরির আরো খবর..