× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী বিশ্বকাপ চলে যাবে, কিন্তু আমরা কি আমাদের সম্পর্কগুলো বাঁচিয়ে রাখতে পারব? কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি বিয়ের পর কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২ তাপপ্রবাহে বেলজিয়ামে ১৫ দিনে প্রায় ২০০০ জনের মৃত্যু ‘‘হামার বাড়ি নদীর কিনোরত;  এই বাড়ি ভাঙি গেইলে কই যামো, কই থাকমো’ এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান আজ শনিবার (১৮ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পিআইডি

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান

Kishori
হালনাগাদ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল
এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল

নিউইয়র্ক, ১৭ জুলাই ২০২৬: স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণকে আরও কার্যকর ও টেকসই করতে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর প্রস্তাব তুলে ধরেছে সরকার। এ লক্ষ্যে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)-এর সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে পৃথক বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল

জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, জ্বালানি সংকট, সরবরাহ ব্যবস্থার বিঘ্ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং দেশের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের কারণে বাংলাদেশ নির্ধারিত প্রস্তুতিকালের পূর্ণ সুবিধা গ্রহণ করতে পারেনি। এ বাস্তবতায় উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানো প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য এলডিসি থেকে উত্তরণ পিছিয়ে দেওয়া নয়। বরং কাঠামোগত সংস্কার এগিয়ে নেওয়া, সুশাসন প্রতিষ্ঠা, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করা, আর্থিক খাতকে আরও শক্তিশালী করা, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে একটি কার্যকর স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি বাস্তবায়ন করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক সহযোগিতা ও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকলে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ আরও মসৃণ, টেকসই ও স্থিতিশীলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

বাংলাদেশ প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনঅব বাংলাদেশের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এবং বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান উপস্থিত ছিলেন।

ইকোসকের সভাপতি রাষ্ট্রদূত লোক বাহাদুর থাপা এবং সহ-সভাপতি রাষ্ট্রদূত আমর বেনজামার বৈঠকে উন্নয়নশীল দেশগুলোর এলডিসি উত্তরণে বিদ্যমান বৈশ্বিক চ্যালেঞ্জের বিষয়টি তুলে ধরেন। তারা বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিত করার আগ্রহ প্রকাশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..