২০১০ সালের পর এই প্রথম! পুরো বিশ্বকে চমকে দিয়ে কিলিয়ান এমবাপের ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে টিকিট কাটলো লুইস দে লা ফুয়েন্তের স্পেন। ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে ফরাসিদের সমস্ত আক্রমণভাগকে বোতলবন্দী করে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে স্প্যানিশ রক্ষণ ও মধ্যমাঠ। দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
২২ মিনিট (১-০): ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের হোল্ডে রাখে স্পেন। ২০তম মিনিটে ফরাসি ডি-বক্সে ফাউলের শিকার হন স্প্যানিশ তরুণ তুর্কি লামিন ইয়ামাল। ফলে পেনাল্টি পায় স্পেন। ২২ মিনিটে স্পট কিক থেকে ঠাণ্ডা মাথার নিখুঁত শটে গোলরক্ষক মাইক মাইগনানকে পরাস্ত করে স্পেনকে এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল।
উইলিয়াম সালিবোর ইনজুরি: গোল হজমের ঠিক পরেই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন ফ্রান্সের প্রধান সেন্টারব্যাক উইলিয়াম সালিবা। তার বিদায়ের পর ফরাসি রক্ষণ আরও নড়বড়ে হয়ে পড়ে।
৫৮ মিনিট (২-০): প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থাকার পর দ্বিতীয় অর্ধে ব্যবধান দ্বিগুণ করে লা রোজা। দানি ওলমোর সাথে দারুণ ওয়ান-টু-ওয়ান পাসিংয়ের পর চমৎকার ফিনিশিংয়ে ফ্রান্সের জালে বল জড়ান ডিফেন্ডার পেদ্রো পোরো।
বাতিল হওয়া গোল: এর ঠিক তিন মিনিট পর লামিন ইয়ামাল আরও একবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা রেফারি বাতিল করে দেন।
ম্যাচের শেষভাগে সমতায় ফিরতে মরিয়া ফ্রান্স একের পর এক আক্রমণ চালায়। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলেদের সেইসব জোরালো আক্রমণ রুখে দেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন। বিশেষ করে ৮২ ও ৮৩ মিনিটে বক্সের বাইরে এসে এবং থিও হার্নান্দেজের শট যেভাবে তিনি ব্লক করেছেন, তা ছিল এক কথায় অনবদ্য। পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত মাত্র ১টি গোল হজম করেছে স্পেন।
এই জয়ের মাধ্যমে ২০২৪ সালের পর থেকে টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকার এক নতুন কীর্তি গড়লো স্পেন।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ: আগামী ১৮ জুলাই মায়ামি গার্ডেন্সে খেলবে ফ্রান্স।
বিশ্বকাপ মেগা ফাইনাল: আগামী ১৯ জুলাই নিউইয়র্ক–নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে স্পেন। যেখানে তাদের প্রতিপক্ষ হবে আজেন্টিনা বনাম ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল।