× Banner
সর্বশেষ
বিশ্ব মানব পাচার বিরোধী দিবস: মানব পাচার রোধে বৈশ্বিক অঙ্গীকারের পুনর্ব্যক্ত আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস: মানবিক বন্ধনের শক্তি উদযাপনের দিন কিয়েভসহ একাধিক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আশাবাদ -ভারতের হাইকমিশনার আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ শ্রাবণ বৃহস্পতিবার (৩০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

আড়পাড়াতে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালিত

admin
হালনাগাদ: সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

মধুখালী প্রতিনিধিঃ আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান (বাবু)-“র নেতৃত্বে তার পরিষদের সকল ওয়ার্ডের ইউপি সদস্য ইউনিয়ন সচিব এবং গ্রাম পুলিশদের নিয়ে ইউনিয়নে যথাযথ মর্যাদায় ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস -১৬ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১ তম শাহাদৎ বার্ষিকী পালন করেন। পরে সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল ও সাধারণ সম্পাদক আঃ রউফ মৃধা তাদের দলীয় কার্যালয়ে আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধাগণ এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গ নিয়ে যথাযথ মর্যাদায় ১৫ই আগষ্ট ১৬ জাতীয় শোক দিবস পালন করেন।

সোমবার বিকালে বঙ্গবন্ধুর পরিবার এবং শহীদদের স্বরণে দোয়ার মাহফিল ও মোনাজাত করে ৯টি ওয়ার্ডে তবারক বিতরন করে সুষ্ঠ ও সুন্দরভাবে অনুষ্ঠান শেষ করেন। পাশাপাশি আড়পাড়া ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ই আগষ্ট ১৬ জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়। এবং ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোঃ আসাদুজ্জামান (তপন) এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তমিজুর রহমান (পিকুল) ও সাধারণ সম্পাদক শাকির আহম্মেদ  (টোকন)“র নেতৃত্বে সকল শিক্ষা প্রতিষ্ঠন সহ ইউনিয়ন পরিষদ ও দলীয় কার্যালয়ে ১৫ই আগষ্ট ১৬ জাতীয় শোক দিবস পালিত হয় এবং দোয়া শেষে সুষ্ঠ ও সুন্দরভাবে তবারক বিতরন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..