× Banner
সর্বশেষ
শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা: ভারতের অবস্থান ও রাজনৈতিক মহলে নতুন জল্পনা চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে পরীক্ষা যথাসময়ে, প্রশ্ন ভুলের জন্য মিলবে পূর্ণ নম্বর দেশের ৫ অঞ্চলে সতর্কতা সংকেত, বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা আজ বুধবার (১৫ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ জুলাই  বুধবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মাস্টারমাইন্ড দে লা ফুয়েন্তের ট্যাকটিক্সে কুপোকাত ফ্রান্স: দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতার আহ্বান এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান

পিআইডি

চলতি বছরেই প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজি ল্যাব স্থাপন: স্বাস্থ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজি
উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজি

ঢাকা: দেশের স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও কার্যকর করতে চলতি বছরের মধ্যেই প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাবরেটরি স্থাপনের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সেন্টার স্থাপন এবং বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্র্যাক ও লেগো ফাউন্ডেশন আয়োজিত “Sustaining Play, Learning and Wellbeing in Humanitarian Contexts (SPLASH)” কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী জানান, চলতি মাসেই আধুনিক প্যাথলজি ল্যাব স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানির প্রক্রিয়া শুরু হবে। এসব ল্যাব চালু হলে উপজেলা পর্যায়েই রোগ নির্ণয়ের সুযোগ বাড়বে এবং চিকিৎসার জন্য দূরবর্তী শহরে যাওয়ার প্রয়োজন অনেকাংশে কমে আসবে।

তিনি আরও বলেন, কিডনি রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণের অংশ হিসেবে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার, জেলা হাসপাতালে ১০ শয্যার এবং উপজেলা হাসপাতালেও ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নতুন উদ্যোগের কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এখন থেকে প্রশিক্ষিত মিডওয়াইফ ও কেয়ারগিভাররা আধুনিক স্ক্রিনিং যন্ত্র নিয়ে সরাসরি মানুষের বাড়িতে গিয়ে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করবেন। এর মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে।

পরিবার পরিকল্পনা কর্মসূচি জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, গত এক দশকের বেশি সময়ে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার দেশব্যাপী জন্মনিয়ন্ত্রণ বিষয়ে সচেতনতামূলক প্রচারণা এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও শক্তিশালী করবে। পাশাপাশি গ্রামীণ এলাকায় জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সহজলভ্যতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

স্বাস্থ্যখাতের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, উপজেলা হাসপাতালগুলোকে ধাপে ধাপে ১০১ শয্যায় উন্নীত করা হচ্ছে। পাশাপাশি হাসপাতালগুলোতে ব্রেস্টফিডিং কর্নার, প্রার্থনা কক্ষ, আধুনিক প্যাথলজি বিভাগ এবং কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জাকারিয়া, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, লেগো ফাউন্ডেশনের আন্তর্জাতিক কর্মসূচির প্রধান ও ভাইস প্রেসিডেন্ট তারেক আলামিসহ স্বাস্থ্য ও উন্নয়ন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..