× Banner
সর্বশেষ
নারী শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে ৬ শিক্ষার্থী আটক বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলি উদ্ধার  ঝিনাইদহে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার এবং আমাদের দায়বদ্ধতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় নিহত ৫, ক্ষোভে বাস-ট্রাকে আগুন কালীগঞ্জে একের পর এক গরুচুরি দিশেহারা খামারী ও কৃষক শিক্ষার্থীদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে – ডা. জাহেদুর রোগীর সঙ্গে চিকিৎসকের হাসিমুখে কথা বলাই অর্ধেক চিকিৎসা – স্বাস্থ্যমন্ত্রী শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় মধুখালীতে এমপি হেলেন জেরিন খানের সাথে সাংবাদিকদের মতবিনিময় মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান অবিস্মরণীয় – স্পিকার

বেনাপোল যশোর প্রতিনিধি

বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলি উদ্ধার 

ACP
হালনাগাদ: শনিবার, ১১ জুলাই, ২০২৬
বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলি উদ্ধার 

যশোরের বেনাপোল পোর্টথানাধীন বড় আঁচড়া গ্রামস্থ একটি আম বাগানে অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তল, ম্যাগাজিন এবং গুলি উদ্ধার  করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
শনিবার ( ১১ জুলাই ২০২৬) দুপুর ২ টার সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল বিওপির একটি অভিযান টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন বড়আচড়া গ্রামস্থ আম বাগান নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করে।
আটককৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলির সর্বমোট সিজার মূল্য ১,১০,২০০/- (এক লক্ষ দশ হাজার দুইশত) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অস্ত্র, ম্যাগাজিন ও গুলি আটক করতে সক্ষম হয়েছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে। এবং আটককৃত অস্ত্রসহ ম্যাগাজিন ও গুলি মামলা দায়ের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি।


এ ক্যটাগরির আরো খবর..