× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

মাগুরায় বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

admin
হালনাগাদ: সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

মাগুরা থেকে আব্দুস সালেক মুন্না: মাগুরায় নানা আয়োজনের মধ্যদিয়ে সোমবার স্বাধীনতার মহান স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে মাগুরা কালেক্টরেট প্রাঙ্গন থেকে শোক র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নোমানী ময়দানে গিয়ে শেষ হয়। শোক র‌্যালীতে মাগুরা-১ আসনের সাংসদ এটি.এম. আব্দুল ওয়াহাব, জেলা প্রশাসক মাহবুবর রহমান, পুলিশ সুপার একেএম এহসান উল্লাহসহ জেলা আওয়ামলীগের নের্তৃবৃন্দ, সরকারী বেসরকারী কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক বৃন্দ অংশ নেয়। এখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরে আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও যুব ঋণের চেক প্রদান করা হয়। তাছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় জামে মসজিদ, মন্দির গীর্জায় বিশেষ প্রার্থনা করা হয়। অন্যদিকে শোক দিবস উপলক্ষে শহরের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..