× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছে সরকার -মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা সরকারের -প্রবাসীকল্যাণ মন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এর বৈঠক শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি, সমুদ্র বন্দরসমূহের জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত  স্বচ্ছতার সাথে অধিগ্রহণ এবং জনগণের সন্তোষ নিশ্চিত করতে হবে -ভূমিমন্ত্রী যুক্তরাজ্যে বাংলাদেশি শিল্পী দম্পতির সাফল্য গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে আরও গতিশীল করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় মিশরের সঙ্গে যৌথ উদ্যোগে গুরুত্ব: তথ্যমন্ত্রী

রিজোয়ান রাজন

যুক্তরাজ্যে বাংলাদেশি শিল্পী দম্পতির সাফল্য

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
বাংলাদেশি শিল্পী দম্পতির সাফল্য

ইউকে আর্ট অ্যান্ড কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলাপমেন্ট এজেন্সির (বাডা) সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয় শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বিজয়ীদের মধ্যে রয়েছেন মূকাভিনয়শিল্পী রিজোয়ান রাজন ও চিত্রশিল্পী তামিমা সুলতানা।

সম্প্রতি যুক্তরাজ্যের বার্মিংহামের লিয়া হলে আয়োজিত অনুষ্ঠান বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

বিজয়ী শিল্পীদের নগদ অর্থ প্রদানের পাশাপাশি অভিজ্ঞ মেন্টরের তত্বাবধানে ধাপে ধাপে নিয়মিত অনুশীলন প্রক্রিয়া চলবে আগামী অক্টোবর পর্যন্ত। নভেম্বরে মাসব্যাপী ‘বাংলা মান্থ ২০২৬-’এ বিজয়ী ছয় শিল্পী তাদের পরিবেশনা উপস্থাপন করবেন।

প্রসঙ্গত, তামিমা সুলতানা সম্প্রতি ফ্যাশন ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর (ইন মেরিট) সম্পন্ন করেছেন। রিজোয়ান রাজন নবধারার মূকাভিনয়শিল্পী হিসাবে দেশে-বিদেশে পরিচিত একটি নাম। তিনি বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান ও বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সম্পাদক। শিল্পী দম্পতি বর্তমানে যুক্তরাজ্যের বার্মিংহামে বসবাস করছেন।


এ ক্যটাগরির আরো খবর..