× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর হাত ধরে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ২ লাখ গাছ রোপণ ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল সাময়িক বন্ধ  জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই, নতুন সংকট তৈরি করছে বিএনপি: জামায়াত আমির যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার বৈঠক তথ্যমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নাজাফে খামেনির শোক র‍্যালি, লাখো মানুষের ভিড় কালভার্ট ভেঙে সড়কের ৫০ ফুট বিচ্ছিন্ন, দুর্ভোগে শত শত পরিবার

পি আই ভি

ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল সাময়িক বন্ধ 

admin
হালনাগাদ: বুধবার, ৮ জুলাই, ২০২৬

গত কয়েক দিনের ভারী বর্ষণ ও পানির ঢলে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের জানআলী হাট ও ষোলোশহর স্টেশনের মধ্যবর্তী সেকশনের শমসের পাড়া এলাকায় প্রায় ৫০০ মিটার রেললাইন পানির নিচে ডুবে গেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আজ সকালে উক্ত স্থান পরিদর্শন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। পরিদর্শনকালে তিনি রেল চলাচলের সার্বিক পরিস্থিতি, যাত্রীসেবা এবং নিরাপত্তা ব্যবস্থা সরেজমিন পর্যবেক্ষণ করেন। এসময় তিনি যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড. শাহাদাত হোসেন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ সুবক্তগীনসহ বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

গতকাল কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা বাতিল করে আজ বিকাল ৪:০০ টায় পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম হতে কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। প্রাকৃতিক দুর্যোগমুক্ত হলে অর্থাৎ পানি নেমে গেলে রেলপথ পরিদর্শন সাপেক্ষে পুনরায় ট্রেন পরিচালনা করা হবে ।

যেসব যাত্রী তাঁদের গন্তব্যে যেতে না পেরে পথিমধ্যে আটকা পড়েছেন বাংলাদেশ রেলওয়ে তাঁদেরকে ট্রেনযোগে ঢাকায় ফেরত আসবার ব্যবস্থা গ্রহণ করেছে। যারা টিকেটের মূল্য ফেরত নিতে চান সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার থেকে তাঁদেরকে ভাড়ার টাকা ফেরত নেয়ার জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। স্থগিতকৃত অন্যান্য যাত্রার টিকেটের মূল্য যাত্রীগণ সংশ্লিষ্ট কাউন্টার থেকে ফেরত নিতে পারবেন।

আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্ট এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে যাত্রীসাধারণের রেলযাত্রায় বিঘ্ন ঘটায় বাংলাদেশ রেলওয়ে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।


এ ক্যটাগরির আরো খবর..