× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর হাত ধরে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ২ লাখ গাছ রোপণ ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল সাময়িক বন্ধ  জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই, নতুন সংকট তৈরি করছে বিএনপি: জামায়াত আমির যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার বৈঠক তথ্যমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নাজাফে খামেনির শোক র‍্যালি, লাখো মানুষের ভিড় কালভার্ট ভেঙে সড়কের ৫০ ফুট বিচ্ছিন্ন, দুর্ভোগে শত শত পরিবার

পিআইডি

সমাজকল্যান মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, নারী-শিশু উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
সমাজকল্যান মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে নারী ও শিশুদের অধিকার, লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা এবং বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এনডিসিও উপস্থিত ছিলেন।

বৈঠকে নারী ও শিশুদের টেকসই উন্নয়ন, নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন, নারী শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, অনলাইনে সাইবার বুলিং এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে নারী ও শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা নির্মূলে কাজ করছে। তিনি বলেন, সবার জন্য একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সামাজিক নিরাপত্তা, নারী ও শিশু অধিকার সুরক্ষা এবং উন্নয়ন কার্যক্রমে বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বৈঠকে মন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি জানান, ফ্যামিলি কার্ড, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (OSCC), কুইক রেসপন্স টিম (QRT) এবং ডিএনএ ল্যাবের মাধ্যমে নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। যৌন সহিংসতার ঘটনায় বৈজ্ঞানিক প্রমাণ সংগ্রহের মাধ্যমে বিচারপ্রক্রিয়া আরও কার্যকর ও নির্ভরযোগ্য করতে ডিএনএ ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন।

এ ছাড়া চা শ্রমিক, সাঁওতাল এবং পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া নারীদের শিক্ষা, খাদ্য ও চিকিৎসা সহায়তার পাশাপাশি হস্তশিল্প ও কেয়ারগিভিং বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলার বিভিন্ন কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি।

ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় অসচ্ছল ও নিম্নআয়ের নারীদের নামে সম্পূর্ণ অনলাইন ও স্বচ্ছ প্রক্রিয়ায় কার্ড প্রদান করা হচ্ছে। কার্ড প্রদানের ক্ষেত্রে ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয় না বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আরও জানান, শিশুদের কল্যাণে সরকার বিনামূল্যে মিড-ডে মিল ও ইউনিফর্ম প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছে।

আলোচনায় বাংলাদেশের নারীদের হাতে তৈরি পণ্য যুক্তরাজ্যে রপ্তানির সুযোগ বাড়াতে সহযোগিতা কামনা করেন মন্ত্রী। এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন হাইকমিশনার সারাহ কুক। তিনি বাংলাদেশের নারী ক্রিকেট ও ফুটবল দলের সাম্প্রতিক সাফল্যেরও প্রশংসা করেন।

বৈঠকে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানান সারাহ কুক। পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও দ্রুত নিজ দেশে প্রত্যাবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..