× Banner
সর্বশেষ
বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শিশুরাই জাতির ভবিষ্যৎ এবং আগামীর বাংলাদেশ গড়ার মহান সৈনিক -ডা. জুবাইদা রহমান এলডিসি উত্তরণের প্রস্তুতিতে অর্থনীতি ও রাজনীতির সমন্বয়ের ওপর জোর তথ্যমন্ত্রীর

ডেস্ক

নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ জুলাই, ২০২৬
দল থেকে বাদ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অলরাউন্ডার ইশমা তানজিম ইমার্জিং দলের ক্যাম্প থেকে বাদ পড়ার পর আত্মহত্যার চেষ্টা করেছেন।

দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নারী ইমার্জিং দলের ক্যাম্প শুরু করে। প্রথম ধাপে ২৭ জন ক্রিকেটারকে নিয়ে ক্যাম্প অনুষ্ঠিত হলেও দ্বিতীয় ধাপে ২১ জনের সংক্ষিপ্ত দলে জায়গা হয়নি ইশমার।

ইশমার দাবি, তিনি ফিট থাকা সত্ত্বেও গোড়ালির ইনজুরির অজুহাতে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তার ভাষ্য, আমাকে দল থেকে বাদ দেওয়ার ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে ফিটনেসের সমস্যা। গোড়ালিতে একটি ইনজুরি রয়েছে, কিন্তু আমি ফিট আছি। বলা হয়েছে, এই ইনজুরির কারণে পরের ক্যাম্পের জন্য আমি প্রস্তুত নই।

দল থেকে বাদ পড়ার মানসিক আঘাত সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানান এই ক্রিকেটার। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে বাসায় ফিরেছেন তিনি।

নিজের মানসিক অবস্থার কথা তুলে ধরে ইশমা বলেন, আমি ক্রিকেটকে ভালোবেসে খেলেছি। কখনো ভাবিনি এখান থেকে কত টাকা আয় করব। ক্রিকেটকে আমি এতটাই ভালোবাসি যে বিষয়টি মেনে নিতে পারছিলাম না। আমার আরও কষ্ট আছে জাতীয় দলে অভিষেকের যে ছবি, সেটিও আমার কাছে নেই।

জানা গেছে, শুক্রবার (৩ জুলাই) আত্মহত্যার চেষ্টা করার পর রোববার (৬ জুলাই) তার জ্ঞান ফিরে আসে।

শুধু নেইমার নন, ব্রাজিলের আরও যারা সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেললেন

উল্লেখ্য, ২৯ বছর বয়সী ইশমা তানজিম বাংলাদেশ জাতীয় নারী দলের হয়ে এখন পর্যন্ত তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।


এ ক্যটাগরির আরো খবর..